• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন শপিং মলে ডেকে নেওয়ার পর দুবাইয়ে আটক বেনজীর

পুত্র সন্তানের বাবা হলেন হাসনাত

   ১৬ অক্টোবর ২০২৫, ০৭:৩০ পি.এম.
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। ছবি-সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ পুত্র সন্তানের বাবা হয়েছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ভেরিফায়েড ফেসবুক পেজে এ সুখবর দেন হাসনাতের আরেক সহযোদ্ধা, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

ফেসবুক পোস্টে সারজিস লেখেন, আমাদের সহযোদ্ধা হাসনাত আবদুল্লাহ পুত্র সন্তানের বাবা হয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তার পরিবারের সবাইকে অপ্রত্যাশিত সমস্ত কিছু থেকে হেফাজত করুন। সন্তানকে নেক হায়াত দান করুন। দুনিয়া ও আখিরাতের জন্য কবুল করুন।

গত বছরের ১১ অক্টোবর কুমিল্লার গ্রামের বাড়িতে পারিবারিকভাবে বিয়ে করেন হাসনাত। হাসনাতের স্ত্রীও ঢাকা বিশ্ববিদ্যালয়েরই ছাত্রী।

হাসনাত আবদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৬–১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বিজয় একাত্তর হলের আবাসিক ছাত্র ছিলেন তিনি। হাসনাত স্কুল অব এক্সিলেন্স নামে একটি বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই নেতৃত্ব পর্যায়ে ছিলেন তিনি।

বিওডি বাংলা/ এমএইচপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ