• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নবাবগঞ্জে ১৮০ কৃষকের মাঝে সার-বীজ বিতরণ

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি    ১৬ অক্টোবর ২০২৫, ০২:২২ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

দিনাজপুরের নবাবগঞ্জে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনবার্সন সহায়তা কমসূচির আওতায় রবি মৌসুমে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক ১৮০ কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বিভিন্ন শাক সবজীর বীজ বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষ্যে (১৬ অক্টোবর) সকালে উপজেলা কৃষি অফিসের হলরুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বসতবাড়ি ও মাঠে চাষযোগ্য আগাম শীতকালীন শাক-সবজির উৎপাদন বৃদ্ধির জন্য বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান।

এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. রেজওয়ানুল ইসলাম ও মো. কেরামত আলী  , উপ-সহকারী কৃষি কর্মকর্তা আমিরুল ইসলাম, সুমন কুমার রায়, উপজেলা মৎস কর্মকর্তা মো. হানিফ উদ্দিন, নবাবগঞ্জ প্রেসক্লাবে সভাপতি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মিলনসহ বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও সুবিধাভোগী কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহিদুল ইসলাম ইলিয়াস জানান, চলতি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার ১৮০ জন কৃষকের মাঝে সবজি চাষের জন্য ৯ প্যাকেট বিভিন্ন শাক-সবজির বীজ বিতরন করা হয়। 

ভিওডি বাংলা-অলিউর রহমান মিরাজ/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে
সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে
পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
কাহালুতে অফিস বন্ধ রেখে পিকনিক: পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
৩ সন্তানের জননীকে ঈদ উপহার দিলেন রাজারহাট ইউএনও
৩ সন্তানের জননীকে ঈদ উপহার দিলেন রাজারহাট ইউএনও