• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ড. ইউনূস আমাকে মাস্টারমাইন্ড বলেননি: মাহফুজ আলম ‘বাংলাদেশ’ নামে সড়ক হচ্ছে আর্জেন্টিনায় বাংলাদেশ আগামীতে বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে: শিক্ষামন্ত্রী চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: রাষ্ট্রপতি পাঠ্যক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে: প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ: ত্রাণমন্ত্রী চাঁদা না পেয়ে বিউটি পার্লারে হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১৫ রাজধানীর পল্লবীতে হাতেনাতে ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ

শিবচরে জাতীয়তাবাদী দল বিএনপি'র কর্মী সমাবেশ অনুষ্ঠিত

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি    ১৫ অক্টোবর ২০২৫, ১০:৩৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

মাদারীপুরের শিবচরে বিএনপি'র কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৫ অক্টোবর ) বিকালে উমেদপুর  ইউনিয়ন বিএনপি'র আয়োজনে চান্দেরচর বাজার মাঠে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

শিবচর উপজেলা বিএনপি'র আহ্বায়ক শাহাদাত হোসেন খানের সভাপতিত্বে এবং শিবচর উপজেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক জসিমউদদীন মৃধার সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপি'র সাবেক আহ্বায়ক এবং শিবচর উপজেলা বিএনপি'র নবনির্বাচিত সদস্য  কামাল জামান (নুরুদ্দিন) মোল্লা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র শিবচর উপজেলার যুগ্ম-আহবায়ক শাজাহান(সাজু) মোল্লা। 

প্রধান অতিথির বক্তব্যে কামাল জামান মোল্লা বলেন,তিনি বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখার ওপর গুরুত্বারোপ দিয়ে বলেন, ‘এ দফাগুলো বাস্তবায়নের মাধ্যমেই দেশে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং গণতন্ত্রের প্রত্যাশা পূরণ সম্ভব।’

তিনি আরো বলেন, ‘অতীত থেকে শিক্ষা নিতে হবে। জনগণ ভোট দেয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তারা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। সেই নির্বাচনের মাধ্যমেই তারা জনগণের সরকার প্রতিষ্ঠা করবে। ১৭ বছর ধরে যারা নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন তাদের যথাযথ মূল্যায়ন করা হবে। পাশাপাশি সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করবে বিএনপি।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র শিবচর উপজেলার আহ্বায়ক কমিটির নবনির্বাচত যুগ্ম-আহ্বায়ক শাজাহান (সাজু) মোল্লা। তিনি বলেন,২০০১ সালের পর থেকে বাংলাদেশের মানুষ কোন ভোট দিতে পারেনি।দিনের ভোট রাতের মধ্যেই শেষ।রাজপথে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞতা তুলে ধরে সোবহান বলেন, ‘যে দলে জনগণ নেই, সেই দলের কোনো ভবিষ্যৎ নেই। 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-ঢাকা মহানগর উত্তর বনানী থানার যুগ-আহ্বাযক ইমাম হোসেন নুর,শিবচর উপজেলা বিএনপি'র আহ্বায়ক শাহাদাত হোসেন খান,শিবচর উপজেলা বিএনপি'র যুগ্ম-আহ্বায়ক শাজাহান (সাজু) মোল্লা,শিবচর উপজেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক এবং পৌর বিএনপি'র নবনির্বাচিত সদস্য সচিব আজমল হোসেন সেলিম খান,শিবচর উপজেলা বিএনপি'র সদস্য শহিদুল ইসলাম, মাহবুব মাদবর,মাদারীপুর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নাহিদ হোসেন,শিবচর পৌর ছাত্রদলের আহ্বায়ক সাঈদ হাসান শিহাব, শিবচর উপজেলা বিএনপি'র নেতা তাজউদ্দীন মোল্লাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

ভিওডি বাংলা/ আহসান হাবীব/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী
নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১৫
নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১৫
মুন্সীগঞ্জে খাল খনন কাজের উদ্বোধন করলেন এলজিইডি প্রতিমন্ত্রী
মুন্সীগঞ্জে খাল খনন কাজের উদ্বোধন করলেন এলজিইডি প্রতিমন্ত্রী