• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

নবাবগঞ্জে এনথ্রাক্স রোগ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি    ১৫ অক্টোবর ২০২৫, ০২:৫০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

দিনাজপুরের নবাবগঞ্জে (এনথ্রাক্স) রোগ প্রতিরোধে মাংস প্রক্রিয়াজাতকারীদের নিয়ে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ বিভাগ। সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মোঃ আসাদুজ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিল্লুর রহমান।

বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: মোফাখ খারুল ইসলাম ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ হানিফ উদ্দিন ও নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আনিসুর রহমান ও নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মিলন সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

সভায় মাংস ব্যবসায়ী সমিতির নেতারা, কসাই ও মাংস প্রক্রিয়াজাতকারীরা উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের আলোচনায় বলেন, নবাবগঞ্জ উপজেলায় (এনথ্রাক্স) একটি ভয়াবহ সংক্রামক ব্যাধি, যা সংক্রমিত পশু থেকে মানুষের শরীরে ছড়াতে পারে। তাই পশু জবাইয়ের আগে স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি। এছাড়া জবাই ও মাংস প্রক্রিয়াজাতের সময় গ্লাভস, অ্যাপ্রন, মাস্কসহ প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করা উচিত।

তারা আরো বলেন, এনথ্রাক্স প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি সবচেয়ে গুরুত্বপূর্ণ। অসুস্থ বা মৃত পশু জবাই না করা এবং সন্দেহজনক কোনো প্রাণীর মৃত্যুর ঘটনা ঘটলে তা দ্রুত প্রাণিসম্পদ দপ্তরকে জানানো প্রয়োজন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ