• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

মিরপুরের অগ্নিকাণ্ড

দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে তারেক রহমানের আহ্বান

জ্যেষ্ঠ প্রতিবেদক    ১৪ অক্টোবর ২০২৫, ০৯:৫৭ পি.এম.
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি-সংগৃহীত

মিরপুরের একটি আরএমজি (তৈরি পোশাক) কারখানা ও রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহতের ঘটনায় তীব্র শোক প্রকাশ করে জড়িত দায়ীদের বিরুদ্ধে কঠোর ও সিদ্ধান্তমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক শোকবার্তায় তিনি এই আহবান জানান।

গভীর শোক প্রকাশ ও তদন্তের আহবান

অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে তারেক রহমান বলেন, মিরপুরের আরএমজি কারখানা ও রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৬ জনের প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। আল্লাহ নিহতদের আত্মার চির শান্তি দান করুন এবং আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা দান করুন।

তিনি এই ধরনের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, "এই ধরনের হৃদয়বিদারক ঘটনা বারবার ঘটে, যা শোক এবং অনেক প্রশ্ন রেখে যায়। কর্মক্ষেত্রের নিরাপত্তার মান নিশ্চিত করার জন্য আমাদের অবশ্যই কাজ করতে হবে, যাতে অবহেলার কারণে আর কোনও প্রাণহানি না ঘটে।

কর্তৃপক্ষের প্রতি দ্রুত পদক্ষেপের তাগিদ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তদন্তে স্বচ্ছতা নিশ্চিত করার উপর জোর দিয়ে কর্তৃপক্ষকে দায়ীদের জবাবদিহি করার জন্য দ্রুত পদক্ষেপ নিতে অনুরোধ করেন।

তিনি বলেন, তদন্তে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য, দায়ীদের জবাবদিহি করার জন্য আমি কর্তৃপক্ষকে অবিলম্বে, সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।

নিহতদের পরিবার ও ক্ষতিগ্রস্ত সকলের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, প্রিয়জনদের হারিয়েছেন এমন পরিবার এবং ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমার সমবেদনা এবং প্রার্থনা।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড