{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ফাইনালের ১ দিন আগে দুধ দিয়ে গোসল করে আর্জেনটিনায় যোগ দিলেন দুই ব্রাজিল সমর্থক গণভোট ব্যর্থ হলে সরকারও ব্যর্থ হয়ে যাবে: শফিকুর রহমান মালয়েশিয়ায় ৬ বাংলাদেশি গ্রেপ্তার, ৩১ পাসপোর্ট জব্দ তত্ত্বাবধায়ক সরকারের পুরোনো ফর্মুলা চলবে না: আখতার হোসেন ঠাকুরগাঁও-পঞ্চগড়ের বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক জাতীয় এআই নীতি প্রণয়ন করছে বাংলাদেশ: আইসিটি মন্ত্রী বার্ন ইনস্টিটিউটে দীপুর দাপট, নেপথ্যে পরিচালক নাসির উদ্দীন ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুইদিনে ডিএমপির ৩৫১২ মামলা বন্যার্ত কৃষকদের বীজ বিতরণে অনিয়ম সহ্য করা হবে না: কৃষিমন্ত্রী মেধার সঙ্গে দেশপ্রেমের সমন্বয় ঘটাতে হবে: ডিএসসিসি প্রশাসক

২-০ তে পিছিয়ে পড়েও ব্রাজিলকে হারিয়ে ইতিহাস জাপানের

স্পোর্টস ডেস্ক    ১৪ অক্টোবর ২০২৫, ০৭:৩৫ পি.এম.
জাপান - ব্রাজিল ম্যাচের একটি মুহূর্ত। সংগৃহীত ছবি
জাপান - ব্রাজিল ম্যাচের একটি মুহূর্ত। সংগৃহীত ছবি

১৩বারের দেখায় কখনো ব্রাজিলকে হারাতে পারেনি জাপান। অবশেষে ১৪তম চেষ্টায় সেই অজেয় দেয়াল ভেঙে ইতিহাস গড়ল সামুরাই ব্লুদের দেশ। টোকিওতে মঙ্গলবার রাতে এক প্রীতি ম্যাচে কার্লো আনচেলত্তির ব্রাজিলকে ৩–২ গোলে হারিয়েছে জাপান। এটিই সেলেসাওদের বিপক্ষে তাদের প্রথম জয়।

ম্যাচের শুরুটা ছিল সম্পূর্ণ ব্রাজিলের দখলে। লুইজ হেনরিক ও গ্যাব্রিয়েল মার্টিনেলির গোলের সুবাদে প্রথমার্ধেই ২–০ ব্যবধানে এগিয়ে যায় চার দিন আগেই দক্ষিণ কোরিয়াকে ৫–০ গোলে হারানো দলটি। তবে বিরতির পর চিত্রটাই পাল্টে যায়। তাকুমি মিনামিনো, কেইতো নাকামুরা ও আয়াসে উয়েদা পরপর তিন গোল করে জাপানকে এনে দেন ঐতিহাসিক জয়।

জাপান - ব্রাজিল ম্যাচের একটি মুহূর্ত।

মে মাসে দায়িত্ব নেওয়ার পর এটি আনচেলত্তির অধীনে ব্রাজিলের দ্বিতীয় পরাজয়। এর আগে বিশ্বকাপ বাছাইয়ে বলিভিয়ার কাছে ১–০ গোলে হেরেছিল দলটি।

দক্ষিণ কোরিয়াকে হারানো ম্যাচ থেকে একাদশে বেশ কিছু পরিবর্তন আনেন ব্রাজিল কোচ আনচেলত্তি। বেঞ্চে বসানো হয় আগের ম্যাচের গোলদাতা এস্তেভাও, রদ্রিগো ও ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড মাতেউস কুনহাকে। সম্মুখভাগে ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গী হন মার্টিনেলি ও হেনরিক।

জাপান - ব্রাজিল ম্যাচের একটি মুহূর্ত।

অন্যদিকে, জাপানের দলে চোটের কারণে ছিলেন না ব্রাইটনের কাওরু মিতোমা ও লিভারপুলের মিডফিল্ডার ওয়াতারু এন্ডোসহ কয়েকজন নিয়মিত তারকা।

ম্যাচের প্রথম সুযোগটা পায় জাপানই, কিন্তু আয়াসে উয়েদা বলে স্পর্শ করতে ব্যর্থ হন। এরপরই গোল হজম করে স্বাগতিকরা—হেনরিকের গোলে এগিয়ে যায় ব্রাজিল। কয়েক মিনিট পরই ব্যবধান বাড়ান মার্টিনেলি, লুকাস পাকেতার দারুণ চিপ পাস ধরে গোলরক্ষক জিওন সুজুকিকে পরাস্ত করে।

৫২ মিনিটে ফাব্রিসিও ব্রুনোর ভুলে সুযোগ পান মিনামিনো, জোরালো শটে গোলরক্ষক হুগো সুজাকে পরাস্ত করেন। ৬৫ মিনিটে নাকামুরার শটে সমতায় ফেরে জাপান, বল ব্রুনোর গায়ে লেগে দিক বদলে জালে ঢোকে। কয়েক মিনিট পর উয়েদার হেড ক্রসবারে লাগে, কিন্তু পরের আক্রমণেই তিনি হেডে বল পাঠান জালে—৩–২ ব্যবধানে এগিয়ে যায় জাপান।

শেষ দিকে সমতায় ফেরার চেষ্টা করলেও ব্রাজিলকে থামিয়ে দেয় জাপানের দৃঢ় রক্ষণভাগ।

ভিওডি বাংলা/ আরিফ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২০২৬ ফিফা বিশ্বকাপের ট্রফি
ফিফা বিশ্বকাপ থেকে বড় লভ্যাংশ পাচ্ছে বাংলাদেশ
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
খেলাধুলা শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধন গড়ে তোলে: ক্রীড়া প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত
বিশ্বকাপে অর্থনীতির খেলায় কারা জিতল, কারা হারল?