• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ইলিয়াস কাঞ্চনের অসুস্থতায় ভারাক্রান্ত মন শাবনূরের

বিনোদন ডেস্ক    ১৪ অক্টোবর ২০২৫, ০৪:৪৭ পি.এম.
ঢাকাই চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ইলিয়াস কাঞ্চন-জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর-ছবি সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ইলিয়াস কাঞ্চন গুরুতর ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন আছেন। তাঁর অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই চলচ্চিত্র অঙ্গন ও ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে।  

জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন বার্তা দিয়ে অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করেছেন। তিনি লিখেছেন, “বর্ষীয়ান অভিনেতা, শ্রদ্ধাভাজন ইলিয়াস কাঞ্চন ভাই গুরুতর অসুস্থ অবস্থায় লন্ডনে চিকিৎসাধীন। মানুষের জন্য নিবেদিতপ্রাণ এই মানুষটির অসুস্থতার খবর শুনে মনটা অত্যন্ত ভারাক্রান্ত।”

শাবনূর আরও উল্লেখ করেন, “চলচ্চিত্রের পাশাপাশি তিনি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডেও সক্রিয়। বিশেষ করে দীর্ঘদিন ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলন চালিয়ে আসছেন।” তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, “আমাদের প্রার্থনা ও ভালোবাসায় তিনি এই কঠিন সময় পার করে ইনশাআল্লাহ দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন।”

ইলিয়াস কাঞ্চন দীর্ঘদিন ধরেই ব্রেন টিউমারে ভুগছেন। সম্প্রতি ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠন তার অসুস্থতার খবর নিশ্চিত করেছে। বর্তমানে তিনি অস্ত্রোপচার পরবর্তী থেরাপি গ্রহণ করছেন। সহকর্মী ও ভক্তরা সকলেই তার দ্রুত আরোগ্য কামনা করছেন।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
শাকিব খানের হাতে ৭০ লাখ টাকার ঘড়ি, চমকে দিল ‘চাঁদ তারার গুঞ্জন’
শাকিব খানের হাতে ৭০ লাখ টাকার ঘড়ি, চমকে দিল ‘চাঁদ তারার গুঞ্জন’