{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ফাইনালের ১ দিন আগে দুধ দিয়ে গোসল করে আর্জেনটিনায় যোগ দিলেন দুই ব্রাজিল সমর্থক গণভোট ব্যর্থ হলে সরকারও ব্যর্থ হয়ে যাবে: শফিকুর রহমান মালয়েশিয়ায় ৬ বাংলাদেশি গ্রেপ্তার, ৩১ পাসপোর্ট জব্দ তত্ত্বাবধায়ক সরকারের পুরোনো ফর্মুলা চলবে না: আখতার হোসেন ঠাকুরগাঁও-পঞ্চগড়ের বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক জাতীয় এআই নীতি প্রণয়ন করছে বাংলাদেশ: আইসিটি মন্ত্রী বার্ন ইনস্টিটিউটে দীপুর দাপট, নেপথ্যে পরিচালক নাসির উদ্দীন ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুইদিনে ডিএমপির ৩৫১২ মামলা বন্যার্ত কৃষকদের বীজ বিতরণে অনিয়ম সহ্য করা হবে না: কৃষিমন্ত্রী মেধার সঙ্গে দেশপ্রেমের সমন্বয় ঘটাতে হবে: ডিএসসিসি প্রশাসক

সম্পর্ক টিকিয়ে রাখার ৩ কার্যকর কৌশল

লাইফস্টাইল    ১৪ অক্টোবর ২০২৫, ০৩:৪৩ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সম্পর্ক নতুন হোক বা পুরোনো- টিকিয়ে রাখাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সময়ের সঙ্গে সম্পর্কের সমীকরণও বদলায়। তবে বলা হয়ে থাকে, “পুরোনো চালেই ভাত ভালো রান্না হয়।” তাই টেকসই সম্পর্কে পুরোনো ও সহজ ফর্মুলাই অনেক সময় সবচেয়ে কার্যকর হয়ে ওঠে।

আধুনিক ব্যস্ত জীবনে সামান্য মনোমালিন্যেই ভেঙে যায় অনেক সম্পর্ক। অথচ একটু যত্ন ও মনোযোগে সম্পর্ককে করা যায় আরও দৃঢ় ও সুন্দর। বিশেষজ্ঞদের মতে, সম্পর্ক টিকিয়ে রাখতে এই ৩টি কৌশল কার্যকর-

১. সঙ্গীকে বিশেষ গুরুত্ব দিন

ব্যস্ততা বা ভিড়ের মাঝেও সঙ্গীকে আলাদা করে সময় দিন। বোঝান, আপনি সবসময় পাশে আছেন। দূরে থাকলেও প্রতিদিন খোঁজ নিন, জানিয়ে দিন তিনি আপনার কাছে গুরুত্বপূর্ণ।

২. মন খুলে কথা বলুন

সম্পর্কে কোনো জড়তা বা দ্বিধা রাখবেন না। অনুভূতি চেপে না রেখে খোলাখুলিভাবে প্রকাশ করুন। সঙ্গীর কোনো আচরণে খারাপ লাগলে তা স্পষ্টভাবে বলুন- তাতে ভুল বোঝাবুঝি কমে যাবে।

৩. প্রতিশ্রুতি রক্ষা করুন

প্রতিশ্রুতি ভঙ্গ সম্পর্কে অবিশ্বাস তৈরি করে। দেখা করার বা ফোন করার কথা দিয়ে না রাখলে ধীরে ধীরে দূরত্ব বাড়ে। তাই প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন।

একটু সচেতনতা, সম্মান ও যত্ন-এই কয়েকটি বিষয়েই টিকিয়ে রাখা সম্ভব একটি সুন্দর সম্পর্ক।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
অজান্তেই মানসিক চাপ বাড়াচ্ছে এই ৫ অভ্যাস
কেন কিছু মানুষকে মশা বেশি কামড়ায়?
কেন কিছু মানুষকে মশা বেশি কামড়ায়?
ছবি: এআই দিয়ে তৈরি
বালিশের সঙ্গে আবেগ থাকার কিছু ক্ষতিকর দিক