শেখ হাসিনা বাক্স ভরে টাকা নিয়ে পালিয়ে গেছে: কর্ণেল অলি

নিজস্ব প্রতিবেদক
শেখ হাসিনা পালিয়ে যাবার সময় কাপড়-চোপড় নিয়ে যেতে পারেনি। বাক্স ভরে টাকা নিয়ে পালিয়ে গেছে। এখন ভারতে অবস্হান করে দেশে অশান্তি সৃষ্টির পাঁয়তারা করছে। দেশের বিভিন্ন জায়গায় গুপ্ত হত্যার পরিকল্পনা করছে, সচিবালয়ে আগুন দিয়েছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি ড. কর্ণেল (অবঃ) অলি আহমদ বীর বিক্রম।
চট্টগ্রামের চন্দনাইশে পৌরসভা এলডিপির দ্বি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় এম আইনুল কবিরের সভাপতিত্বে চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এম এয়াকুব আলী,মুহাম্মদ মোতাহের মিয়াসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ বিগত ১৫ বছরে ক্ষমতায় থাকাকালীন সময়ে সর্বোচ্চ থেকে শুরু করে নিম্ন পর্যায়ের সকলে মিষ্টি মিষ্টি কথা বলে দেশটাকে লুটেপুটে খেয়েছে। এখন তারা কোথায়? তাদেরকে এখন কেউ গ্রহণ করবে না। তাদের জয়গা হবে বঙ্গবন্ধু স্যাটেলাইটে বলে মন্তব্য করেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মুহাম্মদ ওমর ফারুক।







