• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

মধুপুরে তারেক রহমানের ৩১ দফা প্রচারে মিছিল অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রতিনিধি    ১৪ অক্টোবর ২০২৫, ১১:৪৫ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি ও “ধানের শীষে ভোট চাই” শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে এক বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় নেতাকর্মীরা “তারেক রহমানের আর্শীবাদ, স্বপন ফকির জিন্দাবাদ” ও “ধানের শীষে ভোট চাই”- এমন স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা।
মিছিলে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মী, সমর্থক এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও টাঙ্গাইল-১ আসনের মনোনয়ন প্রার্থী আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপনের পক্ষে মিছিলে নেতৃত্ব দেন মধুপুর উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি এম. রতন হায়দার, সাধারণ সম্পাদক  নাসির উদ্দিন, পৌর বিএনপি সভাপতি খুররম খান ইউসূফজী প্রিন্স ও সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার সংগ্রাম সফল হবেই। তারা আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বিএনপির ৩১ দফা কর্মসূচির সার্বিক তাৎপর্য তুলে ধরেন এবং স্বপন ফকিরের নেতৃত্বে দলকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

উল্লেখ্য, এই প্রচার মিছিল ছিল বিএনপির নিয়মিত কর্মসূচির অংশ, যা ধাপে ধাপে সারাদেশে পালন করা হচ্ছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ