{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ফাইনালের ১ দিন আগে দুধ দিয়ে গোসল করে আর্জেনটিনায় যোগ দিলেন দুই ব্রাজিল সমর্থক গণভোট ব্যর্থ হলে সরকারও ব্যর্থ হয়ে যাবে: শফিকুর রহমান মালয়েশিয়ায় ৬ বাংলাদেশি গ্রেপ্তার, ৩১ পাসপোর্ট জব্দ তত্ত্বাবধায়ক সরকারের পুরোনো ফর্মুলা চলবে না: আখতার হোসেন ঠাকুরগাঁও-পঞ্চগড়ের বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক জাতীয় এআই নীতি প্রণয়ন করছে বাংলাদেশ: আইসিটি মন্ত্রী বার্ন ইনস্টিটিউটে দীপুর দাপট, নেপথ্যে পরিচালক নাসির উদ্দীন ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুইদিনে ডিএমপির ৩৫১২ মামলা বন্যার্ত কৃষকদের বীজ বিতরণে অনিয়ম সহ্য করা হবে না: কৃষিমন্ত্রী মেধার সঙ্গে দেশপ্রেমের সমন্বয় ঘটাতে হবে: ডিএসসিসি প্রশাসক

গুঁড়া দুধে সহজে বানান মজাদার রসগোল্লা

লাইফস্টাইল    ১৩ অক্টোবর ২০২৫, ০৫:১৩ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলার ঐতিহ্যবাহী মিষ্টির মধ্যে রসগোল্লা সবচেয়ে জনপ্রিয়। নরম তুলতুলে টেক্সচার আর মিষ্টি রসের কারণে ছোট-বড় সবারই প্রিয় এই মিষ্টি। অনেকে ভাবেন রসগোল্লা বানানো কঠিন, কিন্তু গুঁড়া দুধ ব্যবহার করে খুব সহজেই এটি বাড়িতেই তৈরি করা সম্ভব।

চলুন জেনে নেই ঘরোয়া উপকরণে রসগোল্লা তৈরির সহজ রেসিপি-

প্রয়োজনীয় উপকরণ

গুঁড়া দুধ – ১ কাপ

পানি – ৫ কাপ

ভিনেগার – ১/৩ কাপ (লেবুর রসও ব্যবহার করা যায়)

ময়দা – ১/২ টেবিল চামচ

চিনি – ২ কাপ

এলাচ গুঁড়া – ১/২ টেবিল চামচ

 তৈরির ধাপ

১. ছানা তৈরি করুন:
একটি বড় পাত্রে গুঁড়া দুধের সঙ্গে সাড়ে ৩ কাপ পানি মিশিয়ে ৪–৫ মিনিট ফুটিয়ে নিন। এরপর ভিনেগার ও ১/৩ কাপ পানি দিয়ে দিন। দুধ ফেটে ছানা আলাদা হয়ে আসবে। একটি সাদা কাপড়ে ছেঁকে ছানাটি ঝুলিয়ে দিন, যাতে বাড়তি পানি ঝরে যায়।

২. ছানা মথা:
ছানার মধ্যে অল্প চিনি ও এলাচ গুঁড়া মিশিয়ে হাতে ভালোভাবে মথে নিন, যাতে মসৃণ ডো তৈরি হয়।

৩. বল তৈরি ও রান্না:
ছানার ডো থেকে ছোট ছোট বল বানান। অন্য একটি হাঁড়িতে ৬ কাপ পানি ও ২ কাপ চিনি দিয়ে সিরা তৈরি করুন। সিরা ফুটে উঠলে ছানার বলগুলো দিন। ঢাকনা দিয়ে মাঝারি আঁচে ১০–১৫ মিনিট রান্না করুন। রসগোল্লাগুলো ফুলে উঠবে।

৪. ঠান্ডা ও পরিবেশন:
রান্না শেষে রসগোল্লা ৫–৬ ঘণ্টা রসে রেখে ঠান্ডা করুন। পরিবেশনের আগে চাইলে ওপর থেকে অল্প এলাচ গুঁড়া ছড়িয়ে দিন সুগন্ধ বাড়ানোর জন্য।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
অজান্তেই মানসিক চাপ বাড়াচ্ছে এই ৫ অভ্যাস
কেন কিছু মানুষকে মশা বেশি কামড়ায়?
কেন কিছু মানুষকে মশা বেশি কামড়ায়?
ছবি: এআই দিয়ে তৈরি
বালিশের সঙ্গে আবেগ থাকার কিছু ক্ষতিকর দিক