• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় কয়েদির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক    ১৩ অক্টোবর ২০২৫, ১২:২৯ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুয়াইবুর রহমান (৫৪) নামে একজন কয়েদি মারা গেছেন। রোববার (১২ অক্টোবর) রাতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ২টার দিকে তার মৃত্যু হয়।

কারারক্ষী মো. মারুফ হাসান জানান, শুয়াইবুর রহমান রাতে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত ঢামেক হাসপাতালে আনা হয়। তিনি কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে ছিলেন। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কানসাট মিলিক এলাকায়, এবং বাবার নাম শমশের আলী। তবে কোন মামলায় তিনি কয়েদি ছিলেন তা জানানো যায়নি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত সম্পন্ন করার পর আনুষ্ঠানিকভাবে মরদেহ কারা কর্তৃপক্ষ পরিবারের কাছে হস্তান্তর করবে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি
৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি
এপ্রিলের মধ্যে রাজধানীর যানজট সমস্যা অনেকটা নিরসন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
এপ্রিলের মধ্যে রাজধানীর যানজট সমস্যা অনেকটা নিরসন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাইয়ে মিলতে পারে আইএমএফের ঋণের কিস্তি: অর্থমন্ত্রী
জুলাইয়ে মিলতে পারে আইএমএফের ঋণের কিস্তি: অর্থমন্ত্রী