• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

বঙ্গোপসাগরে জলদস্যুর গুলিতে জেলে নিহত


প্রকাশ:  ৭ নভেম্বর ২০২৪, ১১:২৩ এ.এম.
শেয়ার করুন 0
বঙ্গোপসাগরে জলদস্যুর গুলিতে জেলে নিহত

কক্সবাজারের মহেশখালীতে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে জলদুস্যের গুলিতে মোকাররম মাঝি নামে এক জেলে নিহত হয়েছে। এ সময় জীবন বাঁচাতে ট্রলারে থাকা বেশ কয়েকজন সাগরে ঝাঁপ দেয়। তারা এখনো নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ৫টার দিকে মহেশখালীর সোনাদিয়া চ্যানেলের পশ্চিমে সাগরে এ ঘটনা ঘটে। উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জেলে কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নপর আজিম উদ্দিন সিকদার পাড়ার মৃত জাফর আহমদের ছে এবং উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার রহিমা বেগমের স্বামী।

ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম বলেন, সাগরে মাছ ধরতে গিয়ে সোনাদিয়ার পশ্চিমে জলদস্যুর গুলিতে মোকাররম মাঝি নামে এক জেলে নিহত হয়েছে। এছাড়াও ট্রালরসহ আরও কয়েকজন জেলে নিখোঁজ রয়েছেন বলে প্রাথমিকভাবে শুনেছি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মহেশখালীর সোনাদিয়ায় মাছ ধরতে গিয়ে মোকাররম মাঝির মাছ ধরার ট্রলার জলদস্যুর কবলে পড়ে। এক পর্যায়ে ট্রলারটিকে লক্ষ্য করে গুলি করে জলদস্যুরা। এতে গুলিবিদ্ধ হয়ে জলদস্যুর কবলে পড়ে সাগরে পড়ে যায়। পরে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রামে নেওয়ার পথে তিনি মারা যান।

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, মহেশখালীর গভীর সাগরে গুলিবিদ্ধ হয়ে নিহত একজনের লাশ বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে। খবর পেয়ে পুলিশ লাশের সুরতহাল সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ছবি: সংগৃহীত
নবম পে-স্কেল দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ আইএমএফের
ছবি: সংগৃহীত
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু