• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

কিছু মানুষ একাত্তরের ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক    ১২ অক্টোবর ২০২৫, ০১:০৫ পি.এম.
ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু সংখ্যক মানুষ একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, “আমাদের মাথায় রাখতে হবে, একাত্তরের যুদ্ধের ফলে আমরা স্বাধীনতা পেয়েছি। স্বাধীন হওয়ার ফলে নতুন রাষ্ট্রে নতুন চিন্তা ও দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির সংগ্রাম সম্ভব হয়েছে।”

রোববার (১২ অক্টোবর) ডিআরইউ মিলনায়তনে ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজন করা স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, কিছু দল ও লোক বিএনপিকে দোষারোপ করার চেষ্টা করছে। হঠাৎ করে তারা পিআর পদ্ধতি নিয়ে এসেছেন। যে পদ্ধতির বিষয়ে জনগণ বোঝে না, সেই পদ্ধতি নিয়ে তারা আন্দোলন করছে। এর কারণ হচ্ছে নির্বাচন বিলম্বিত করা, জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াকে বিলম্বিত করা।

তিনি আরও বলেন, “পিআর পদ্ধতি চাপিয়ে দেওয়া হলেও জনগণ তা গ্রহণ করবে না। আগামী ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে; আমরা সরকারের এই কমিটমেন্ট দেখতে চাই। জনগণ নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চায়।”

ফখরুল উল্লেখ করেন, গত ১৬-১৭ বছর ধরে বিএনপি ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে। ছাত্র-জনতার আন্দোলনের কারণে ফ্যাসিস্ট শাসক পালিয়ে গেছে এবং দেশ গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে আসার সুযোগ পেয়েছে।

প্রতিদিন নানা গুজব ছড়ানো হচ্ছে-এ অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, আমার বিশ্বাস এ দেশের মানুষ কখনো ভুল করেন না। তারা সব সময় সঠিক পথে এগিয়ে যায়।

সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ। উপস্থিত ছিলেন সমমনা জোটের অন্যান্য নেতৃবৃন্দ।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড