• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির সড়ক নিরাপত্তায় জবাবদিহিতা ও সমন্বিত বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা চালু, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী ‘তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’ ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ইজারাবহির্ভূত দোকান উচ্ছেদ ধামরাইয়ে ৪ ভুয়া ডিবি গ্রেপ্তার স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে সরকার বদ্ধপরিকর: আইসিটি মন্ত্রী এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

কলার সুতা খেলে যা হয়

  লাইফস্টাইল
প্রকাশ:  ১১ অক্টোবর ২০২৫, ০৩:৫৩ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কলা খেতে ভালোবাসেন না, এমন মানুষ খুব কমই আছেন। সহজলভ্য, সাশ্রয়ী ও পুষ্টিগুণে ভরপুর এই ফলকে অনেকেই বলেন ‘পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ফল’। তবে কলা খাওয়ার সময় খোসা ছাড়ালে গায়ে দেখা যায় সরু সরু সুতার মতো তন্তু-যেগুলো অনেকেই বিরক্তিকর ভেবে ফেলে দেন। কিন্তু জানেন কি, এই সুতাগুলো আসলে শরীরের জন্য বেশ উপকারী?

বিশেষজ্ঞদের ভাষায়, এই সুতাগুলোর নাম ফ্লোয়েম বানডল। এগুলোর মাধ্যমে গাছ থেকে পুষ্টি ও পানি কলার ভেতরে পৌঁছায়। অর্থাৎ, কলাকে ভেতর থেকে পুষ্ট রাখতে এগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ।

পুষ্টিবিদরা জানান, ফ্লোয়েম বানডলে প্রচুর ফাইবার, খনিজ উপাদান ও ভিটামিন থাকে। এমনকি কলার সাধারণ অংশের তুলনায় এই তন্তুগুলোর ফাইবারের মান আরও উন্নত। ফাইবার হজমশক্তি বাড়াতে, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে এবং কোলেস্টেরল কমাতে সহায়তা করে।

বিজ্ঞানীরাও বলছেন, এই তন্তু খেলে শরীরে কোনো ক্ষতি হয় না, বরং উপকারই হয়। অনেকেই স্বাদের কারণে এগুলো ফেলে দিলেও এগুলো শরীরের জন্য কার্যকর। যেমন আপেলের খোসা পুষ্টিগুণে ভরপুর, তেমনি কলার সুতাগুলোও উপকারী উপাদানে ঠাসা।

তাই পরের বার কলা খাওয়ার সময় সুতাগুলো ছেঁটে না ফেলে খেয়ে ফেলুন-শরীর পাবে বাড়তি পুষ্টির জোগান।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: এআই দিয়ে তৈরি
ফাইবার-ম্যাক্সিং নাকি ডায়েট?
ছবি: সংগৃহীত
অজান্তেই মানসিক চাপ বাড়াচ্ছে এই ৫ অভ্যাস
কেন কিছু মানুষকে মশা বেশি কামড়ায়?
কেন কিছু মানুষকে মশা বেশি কামড়ায়?