• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

রাজবাড়ীতে কোকো স্মৃতি ফুটবলে দর্শকদের উপচেপড়া ভিড়

রাজবাড়ী প্রতিনিধি    ১১ অক্টোবর ২০২৫, ১১:৫৮ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

উৎসবমুখর পরিবেশে রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ এর ফাইনাল খেলা।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে সদর উপজেলার বিনোদপুর মোশাররফ হোসেনের ইটভাটা সংলগ্ন মাঠে আয়োজিত এ খেলায় উপচে পড়া দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

রংধনু একাদশের উদ্যোগে আয়োজিত শিরোপা নির্ধারণী এই খেলায় মুখোমুখি হয় বিনোদপুর রংধনু একাদশ ও বিনোদপুর তরুণ সংঘ। দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে রংধনু একাদশ ১-০ গোলে তরুণ সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। মাসব্যাপি এ খেলায় মোট ১০টি দল অংশ গ্রহণ করে।

খেলার উদ্বোধন করেন রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার আব্দুল্লাহ আল মামুন সম্রাট। বিশেষ অতিথি ছিলেন ইতালি প্রবাসী মো. সুজন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।

খেলা উপভোগ করতে বিকেল থেকেই মাঠে দর্শকদের ঢল নামে। খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও বিভিন্ন পুরস্কার তুলে দেন অতিথিরা।

ভিওডি বাংলা-কামাল হোসেন/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ