• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ইরানের হামলা: জরুরি বৈঠকে বসছে আরব লিগ ‘নিরাপত্তার স্বার্থে’ দুবাই বিমানবন্দরের সব কার্যক্রম স্থগিত খাল দখলদারদের আশ্রয় দিলে তাকেও আইনের আওতায় আনা হবে: প্রতিমন্ত্রী হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অর্ধেক চিকিৎসক অনুপস্থিত মহেশপুরে বিএনপির কার্যালয়ে আগুন, ককটেল বিস্ফোরণ আজ মধ্যপ্রাচ্যের আরও ২০ ফ্লাইট বাতিল ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে রাশিয়া, কঠোর হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের রাজধানীর বেশিরভাগ পাম্পে মিলছে না তেল, ভোগান্তিতে চালকরা ইসরায়েলে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র ইরানকে ঘিরে সৌদি-পাকিস্তান জরুরি নিরাপত্তা বৈঠক

মাদারীপুরে বাস-কাভার্ডভ্যানের  সংঘর্ষে নিহত ১, আহত ১০

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি    ১১ অক্টোবর ২০২৫, ১১:৩৬ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী লাবিবা পরিবহনের একটি বাসের ধাক্কায় কাভার্ডভ্যানের আরোহী শামিম আহমেদ (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (১১ অক্টোবর) ভোর ছয়টার দিকে শিবচর উপজেলার কুতুবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ভোরে ঢাকা থেকে ভাঙ্গাগামী লাবিবা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনের দিকে চলন্ত একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এ সময় পেছন দিক থেকে আরেকটি বাস “সেলফি পরিবহন” এসে জড়িত হয় সংঘর্ষে। এতে কাভার্ডভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহী শামিম আহমেদ ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে পদ্মা সেতুর দক্ষিণ থানার পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। গুরুতর আহত কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পদ্মা সেতুর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, দুর্ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত বাস ও কাভার্ডভ্যান উদ্ধার করা হয়েছে। সড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ থাকলেও পরে স্বাভাবিক হয়। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

স্থানীয়রা জানান, ভোরবেলা ওই এলাকায় যানবাহনের গতি অনেক বেশি থাকে। এক্সপ্রেসওয়েতে নিয়ম না মেনে ওভারটেক করতে গিয়ে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

ভিওডি বাংলা-আহসান হাবীব/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কালিয়ায় আনসার ভিডিপি বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেন অভিযোগ
কালিয়ায় আনসার ভিডিপি বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেন অভিযোগ
কুড়িগ্রামে বিজিবির অভিযানে ভারতীয় প্যান্ট পিস জব্দ
কুড়িগ্রামে বিজিবির অভিযানে ভারতীয় প্যান্ট পিস জব্দ
যশোরের ২ এমপি ঈদ উপহার নিয়ে উপস্থিত ক্ষতিগ্রস্তদের পাশে
যশোরের ২ এমপি ঈদ উপহার নিয়ে উপস্থিত ক্ষতিগ্রস্তদের পাশে