• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিশেষ অভিযানে ১৭১১ জন গ্রেপ্তার

ভিওডি বাংলা ডেস্ক    ১০ অক্টোবর ২০২৫, ০৯:১৮ পি.এম.
গ্রেপ্তার প্রতীকী ছবি : ভিওডি বাংলা গ্রাফিক্স

বিশেষ অভিযানে রাজধানীসহ সারা দেশে  ১ হাজার ৭১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সারা দিন অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (১০ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ সদরদপ্তর।

বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার সারা দিন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১ হাজার ৭১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ১৮৪ জন এবং অন্যান্য অপরাধে ৫২৭ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি দেশীয় একনলা বন্দুক, দুটি বিদেশি পিস্তল, একটি গুলি, একটি ম্যাগাজিন ও দুটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ সদরদপ্তর।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আগে ক্লিন পরে ঢাকাকে গ্রিন করতে হবে: উত্তর সিটি প্রশাসক
আগে ক্লিন পরে ঢাকাকে গ্রিন করতে হবে: উত্তর সিটি প্রশাসক
চেয়ারম্যান পাচ্ছে দুদক, সার্চ কমিটিতে প্রতিনিধি দিয়েছেন প্রধান বিচারপতি
চেয়ারম্যান পাচ্ছে দুদক, সার্চ কমিটিতে প্রতিনিধি দিয়েছেন প্রধান বিচারপতি
পদত্যাগ করলেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক
পদত্যাগ করলেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক