• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

এই সরকারের উপদেষ্টারা খুবই দেশপ্রেমিক: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক    ১০ অক্টোবর ২০২৫, ০৮:২১ পি.এম.
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এই সরকারের উপদেষ্টারা খুবই দেশপ্রেমিক। তারা গেল ১৪ মাসে চমৎকারভাবে দেশ পরিচালনা করেছেন। তাদের মধ্যে কেউ ভালো পারফরমেন্স করেছেন, হয়তো বা কেউ কম করেছেন। তারা এই দেশেরই সন্তান, এই দেশেই থাকবেন। উপদেষ্টাদের সেফ এক্সিট কোন প্রশ্ন উঠে না। 

শুক্রবার (১০ অক্টোবর) বিকালে ময়মনসিংহ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

শফিকুল আলম বলেন, ইতোমধ্যে নির্বাচনী আমেজ শুরু হয়েছে গেছে। হালুয়াঘাটে নেতাদের পোস্টার দেখেছি। দলগুলো যখন দুই-তিন সপ্তাহ পর থেকে প্রার্থীদের নাম দেওয়া শুরু করবেন, তখন আরও নির্বাচনী পরিবেশ জমজমাট হয়ে উঠবে।

প্রেস সচিব বলেন, আসন্ন ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই। সব সংশয় ধুয়েমুছে গেছে। দলগুলো নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে।

তিনি বলেন, অনেক বছর পর আমরা একটা রিয়েল ইলেকশন দেখব। বিগত ১৬ বছর হাসিনার আমলে আমরা ফেক ইলেকশন দেখেছি। আমরা সেই জায়গা থেকে সরে এসেছি। এবার ইতিহাসের অন্যতম একটা বেস্ট ইলেকশন হবে।

মতবিনিময় সভায় ময়মনসিংহ প্রেসক্লাবের সহ-সভাপতি নওয়াব আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চেয়ারম্যান পাচ্ছে দুদক, সার্চ কমিটিতে প্রতিনিধি দিয়েছেন প্রধান বিচারপতি
চেয়ারম্যান পাচ্ছে দুদক, সার্চ কমিটিতে প্রতিনিধি দিয়েছেন প্রধান বিচারপতি
পদত্যাগ করলেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক
পদত্যাগ করলেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক
রাউজানে যুবদল নেতাকে হত্যা, ১১ জনের নামে মামলা
রাউজানে যুবদল নেতাকে হত্যা, ১১ জনের নামে মামলা