• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

খেলাধুলার মাধ্যমে গড়ে উঠবে মাদকমুক্ত ও সুস্থ জাতি : আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক    ১০ অক্টোবর ২০২৫, ০৭:৪৬ পি.এম.
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা-১৬ আসনের গণমানুষের নেতা, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও সাফ জয়ী ফুটবলার আমিনুল হক বলেছেন, আপনারা যারা আজ মাঠে অংশ নিচ্ছেন - আপনাদের মাধ্যমে আপনাদের পরিবার, আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীদেরও মাঠে আনুন। খেলাধুলার মাধ্যমে আমরা যেন সুস্থ সাংস্কৃতিক চর্চা বজায় রাখতে পারি। ক্রিকেট হোক বা ফুটবল- এই ক্রীড়া চর্চাই আমাদের জাতিকে এগিয়ে নিয়ে যাবে।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে রাজধানীর মিরপুর ডিওএসএস এ- আয়োজিত “৩৬ এ জুলাই ক্রিকেট টুর্নামেন্ট”-এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমিনুল হক বলেন, ৩৬ এ জুলাই ক্রিকেট টুর্নামেন্টে ৩২টি দল অংশ নিচ্ছে। আমি আশা করি, টুর্নামেন্টের মর্যাদা ও ঐতিহ্য রক্ষায় খেলোয়াড়রা সুশৃঙ্খলভাবে প্রতিটি ম্যাচ সম্পন্ন করবেন এবং ফাইনালে আরও জাঁকজমকপূর্ণভাবে সমাপ্তি ঘটাবেন।

তিনি আরও বলেন, খেলাধুলার মাধ্যমে আমাদের তরুণ সমাজকে মাঠে ফিরিয়ে আনতে হবে। এতে যেমন শারীরিকভাবে আমরা সুস্থ জাতি গড়ে তুলতে পারব, তেমনি খেলাধুলার চর্চাই মাদকমুক্ত সমাজ গঠনের অন্যতম পথ।

অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়ানুরাগী, খেলোয়াড় ও তরুণ সমাজের উপস্থিতিতে ছিল উৎসবমুখর পরিবেশ।

এর আগে দিনটিতে উত্তরার একটি ক্যাফে রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক সাফ জয়ী ফুটবলার আমিনুল হক ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক