• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
দুপুরের মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির সড়ক নিরাপত্তায় জবাবদিহিতা ও সমন্বিত বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা চালু, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী ‘তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’ ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ইজারাবহির্ভূত দোকান উচ্ছেদ ধামরাইয়ে ৪ ভুয়া ডিবি গ্রেপ্তার স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে সরকার বদ্ধপরিকর: আইসিটি মন্ত্রী

বৃষ্টির দিনে দুধ চা খাওয়ার আগে জানুন ক্ষতিকর দিকগুলো

  লাইফস্টাইল
প্রকাশ:  ১০ অক্টোবর ২০২৫, ০১:২৮ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শরতের শেষ সময় চলছে, কিন্তু আকাশ এখনও বর্ষামুখর। মেঘলা আবহাওয়ায় অনেকেই বারবার দুধ চায়ে চুমুক দেন। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, ঘন ঘন দুধ চা পান শরীরের জন্য ক্ষতিকর হতে পারে।

হজমজনিত সমস্যা:

সকালে খালি পেটে দুধ চা খেলে অম্বল, গ্যাস ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা বেড়ে যেতে পারে। চায়ের ক্যাফেইন পাকস্থলীর কার্যকলাপে ব্যাঘাত ঘটায় এবং পেপটিক আলসারের ঝুঁকি বাড়ায়। যারা দুধ সহজে হজম করতে পারেন না, তাদের জন্য সমস্যা আরও প্রকট হয়। কনডেন্সড মিল্ক ব্যবহার করলে ক্ষতি আরও বৃদ্ধি পায়।

হার্ট ও স্নায়ুতন্ত্রে প্রভাব:

অতিরিক্ত দুধ চা খেলে ক্যাফেইনের প্রভাবে হৃদস্পন্দন বেড়ে যেতে পারে এবং রক্তচাপ অনিয়ন্ত্রিত হতে পারে। এর ফলে অস্থিরতা ও উদ্বেগের মতো সমস্যা দেখা দিতে পারে।

ওজন বৃদ্ধি:

প্রতিদিন দুই চামচ চিনি সহ দুধ চা খেলে দিনে ৬-৮ চামচ চিনি শরীরে প্রবেশ করে। ঘন দুধের ফ্যাটের সঙ্গে মিলিয়ে দ্রুত ওজন বৃদ্ধি হতে পারে।

ঘুমের ব্যাঘাত:

দিনের শেষ বা রাতে দুধ চা খেলে ঘুমে ব্যাঘাত ঘটে। ক্যাফেইন মস্তিষ্ক উদ্দীপ্ত রাখে, ঘুম আসা দেরি হয়। এছাড়া ঘন দুধ চা ক্ষুধাও কমিয়ে দেয়।

বিশেষজ্ঞদের পরামর্শ:

বৃষ্টির দিনে চা খেতে চাইলে পরিমাণে সংযমী হতে হবে। কড়া দুধ চায়ের বদলে হালকা লিকার চা বা লেবু চা বেছে নেওয়াই ভালো।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: এআই দিয়ে তৈরি
ফাইবার-ম্যাক্সিং নাকি ডায়েট?
ছবি: সংগৃহীত
অজান্তেই মানসিক চাপ বাড়াচ্ছে এই ৫ অভ্যাস
কেন কিছু মানুষকে মশা বেশি কামড়ায়?
কেন কিছু মানুষকে মশা বেশি কামড়ায়?