• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির বৈঠক

   ৯ অক্টোবর ২০২৫, ০৬:৫৭ পি.এম.
জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির প্রতিনিধি দল। সংগৃহীত ছবি

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর প্রগতি সরণিতে অবস্থিত জার্মান দূতাবাসে যান জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রতিনিধি দল।

এনসিপির পক্ষ থেকে দলের যুগ্ম আহ্বায়ক ও পররাষ্ট্র সেল প্রধান সুলতান মোহাম্মদ জাকারিয়া জার্মান রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানান।

দলে আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ, তাহসিন রিয়াজ ও সাইফ মোস্তাফিজ এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্।

বৈঠকে রাষ্ট্রদূত জুলাই মাসের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট, সংস্কার কার্যক্রমের অগ্রগতি, আসন্ন নির্বাচন এবং ‘নতুন বাংলাদেশ’ গঠনে এনসিপির পরিকল্পনা সম্পর্কে জানতে চান। এনসিপি নেতারা তাদের ‘নতুন বাংলাদেশের চব্বিশ দফা ইশতেহার’ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

দু’পক্ষই জার্মানি ও বাংলাদেশের দীর্ঘদিনের ব্যবসায়িক ও রাজনৈতিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে একমত হন।
এছাড়া, জার্মানিতে পড়াশোনা করতে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করার অনুরোধ জানান এনসিপি নেতারা।

ভিওডি বাংলা/ আরিফ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক