সচিবালয়ে অগ্নিকান্ডের ঘটনায় মির্জা ফখরুলের উদ্বেগ

জ্যেষ্ঠ প্রতিবেদক
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সচিবালয়ের মতো স্পর্শকাতর ভবনে ভয়াবহ আগুন এবং আগুনে একজনের মৃত্যু ও ২/৩ জন আহত হওয়ার ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। সচিবালয়ে ভয়াবহ অগ্নিকান্ডে গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ভস্মিভুত হওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকার এ ধরণের অগ্নিকান্ডে বিব্রতকর অবস্থার মধ্যে পড়া অস্বাভাবিক নয়।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, আমি সচিবালয়ে অগ্নিকান্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করে শাস্তির জোর দাবি করছি। নিহতের পরিবারসহ আহতদের ক্ষতিপূরণ প্রদানের জোর আহবান জানাচ্ছি।
গত বুধবার মধ্যরাতে সচিবালয়ের মতো নিছিদ্র নিরাপত্তামূলক স্থানে আগুন লাগা এবং আগুনে একজনের মৃত্যু ও ২/৩ জন আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ এবং হতাহতদের জন্য শোক ও সহানুভুতি প্রকাশ করে বিবৃতি দিয়েছেন মির্জা ফখরুল।







