• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নিরাপত্তার পরও সচিবালয়ে কীভাবে আগুন, প্রশ্ন ফারুকের

   ২৬ ডিসেম্বর ২০২৪, ০৩:০৯ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক

নিরাপত্তার পরও সচিবালয়ে কীভাবে আগুন লাগল, স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে এমন প্রশ্ন রেখেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারকে আগেই সতর্ক করেছিলাম। এখনো সতর্ক করছি, সচিবালয় থেকে যেন শেখ হাসিনা সরকারের দোসরদের অপসারণ করা হয়।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের উদ্যোগে ‘মাদার অব মাফিয়া ফ্যাসিস্ট খুনি হাসিনা ও তার দোসরদের সীমাহীন দুর্নীতির শ্বেতপত্র’ প্রকাশের দাবিতে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, আমাদের পাশেই গতকাল সচিবালয়ে আগুন লেগেছে, যেখানে দেশের সব গোপনীয় সব দলিলপত্র থাকে। অফিস বন্ধ, অফিসে নিরাপত্তা কর্মী দায়িত্বে থাকেন। তারপরও কীভাবে আগুন লাগল, তা আমি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আজকের মধ্যেই জানতে চাই। সচিবালয়ে আগুনের সঙ্গে যারা সম্পৃক্ত তাদের কেন আইনের আওতায় আনা হলো না?

তিনি বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আরও জানতে চাই, ওবায়দুল কাদের কী করে বাংলাদেশ থেকে পালিয়ে ইন্ডিয়া গেল? এখনো শেখ হাসিনা ভারতে বসে বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে।

অন্তর্বর্তী সরকারকে সতর্ক করে বিরোধীদলের সাবেক এ চিফ হুইপ বলেন, শেখ হাসিনার দোসররা আবারো ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে ক্ষমতায় আনার চেষ্টা করছে। এটি আমরা কোনোভাবেই হতে দেব না।

সরকারের উদ্দেশে তিনি বলেন, আপনাদের প্রতি আমাদের বিশ্বাস আছে। সেই বিশ্বাস রাখার জন্য স্পষ্ট করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। নির্বাচিত সরকার এদেশের পরবর্তী বৃহত্তর সংস্কার সম্পন্ন করবে।  

তিনি বলেন, শুধু দুদকের মামলা দিলে হবে না, শেখ হাসিনা পরিবারের সবার দুর্নীতির শ্বেতপত্র জাতির সামনে তুলে ধরতে হবে। সামনে রোজা, নিত্যপণ্যের সিন্ডিকেট আপনাদের ভাঙতে হবে। সেই আওয়ামী লীগের দোসররা রমজানে গরিব মানুষকে কষ্ট দেওয়ার জন্য আবার সিন্ডিকেট করতে পারে। আবার পরিকল্পনা করছে। সেই পরিকল্পনা নষ্ট করতে হবে। তাই যত দ্রুত সম্ভব নির্বাচনের তারিখ ঘোষণা করুন।

ডিপি ইব্রাহিমের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমাতুল্লাহ, মাও নেসারুল হোক, কৃষকদলের ধর্মবিষয়ক সম্পাদক কাদের সিদ্দিকী, চালক দলের সভাপতি জসিম উদ্দিন কবির, ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আসিফ মাহমুদের সঙ্গে মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ
আসিফ মাহমুদের সঙ্গে মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই