• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

কুমারখালীতে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো পথচারীর

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি    ৮ অক্টোবর ২০২৫, ১০:৫৯ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

কুষ্টিয়া কুমারখালীতে  বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় শনৎ শিল (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭ টার ৩০ মিনিটের সময়  কুমারখালী  শহীদ গোলাম কিবরিয়া সেতুর উপরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শনৎ শিল তেবাড়িয়া গ্ৰামের  মৃত- কুঞ্জু লাল শিল এর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, শনৎ শিল চা খাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে সেতুর  উপরে গেলে । দ্রুতগতিতে আসা একটি মটরসাইকেল শনৎ শিল কে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  খন্দকার জিয়াউর রহমান বলেন,  মোটরসাইকেলের ধাক্কায় এক জন নিহত হয়েছে। মোটরসাইকেলটি আটক করা হয়েছে। মটরবাইকের চালককে আটকের চেষ্টা করা হচ্ছে। এখন পর্যন্ত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে মামলা দায়ের করা হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ