• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

কুষ্টিয়ায় খেলনা পিস্তল ঠেকিয়ে চাঁদা দাবি

  কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ:  ৭ অক্টোবর ২০২৫, ০৭:৪০ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

কুষ্টিয়ার মিরপুরে বালি ব্যবসায়ীর বুকে খেলনা পিস্তল ঠেকিয়ে চাঁদা চাওয়ার সময় রাজিব ইসলাম (৩২) নামের এক চাঁদাবাজ কে আটক করে পুলিশে দিয়েছে উত্তেজিত জনতা।

সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার তালবাড়িয়া বালুরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত চাঁদাবাজ তালবাড়িয়া গ্রামের ইউসুফ আলীর ছেলে।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর কুষ্টিয়ার মিরপুর উপজেলাধীন পদ্মা নদীর তীরবর্তী তালবাড়িয়া বালির ঘাটে বালি ব্যবসায়ী নাসিরের প্রতিষ্ঠানে অভিযুক্ত রাজিব ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। পরবর্তীতে ৬ অক্টোবর সোমবার বিকেলে অভিযুক্ত রাজীবের নেতৃত্বাধীন ৪-৫ জন ব্যক্তি তালবাড়িয়া গ্রামে ভুক্তভোগী নাসিরকে একা পেয়ে ঘিরে ধরে।

এ সময় অভিযুক্ত রাজিব তার কোমরে থাকা পিস্তল বের করে নাসিরকে ভয় ভীতি দেখাতে থাকে। পরে নাসিরের পাশে থাকা তারই প্রতিবেশী আবু সাঈদ ঘটনার প্রতিবাদ করলে আবু সাঈদকেও গুলি করার হুমকি প্রদান করে রাজিব। পরবর্তীতে উত্তেজিত জনতা রাজিবকে জাপটে ধরে বেধড়ক মারপিট করে স্থানীয় পুলিশ ক্যাম্পের নিকট হস্তান্তর করে। পরে পুলিশ এসে রাজিবের হাতে থাকা পিস্তলটি যাচাই-বাছাই করে জানাই পিস্তলটি খেলনা।

এ ঘটনায় পরবর্তীতে ভুক্তভোগী বালি ব্যবসায়ী নাসির মিরপুর থানায় একটি মামলা দায়ের করে।

এ ব্যাপারে মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, গতকাল তালবাড়িয়ায় জনতার হাতে চাঁদাবাজি করার সময় খেলনা পিস্তলসহ একজন আটক হয়েছে। উক্ত ঘটনায় ভুক্তভোগী মিরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। মঙ্গলবার আসামীকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আনন্দ সরকার লালন। ছবি: সংগৃহীত
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা
ছবি: ভিওডি বাংলা
রাজাপুরে বৃক্ষ বিতরণ কর্মসূচিতে মানুষের ব্যাপক সাড়া
নলছিটির মালিপুর এলাকার একটি খালে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ফেলে মাছ শিকার করছেন জেলেরা। ছবি: ভিওডি বাংলা
নিষিদ্ধ চায়না দুয়ারী জালে বিপর্যস্ত নলছিটির জলাশয়