• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
প্রাথমিক শিক্ষার সব দপ্তরকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ কাঁঠাল দিয়ে হচ্ছে শিঙাড়া-সমুচা-কাবাব, রপ্তানির আশা খাদ্যমন্ত্রীর সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ২২ জুলাই এসএসএফ’র দক্ষতা বৃদ্ধিতে পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া প্রবাসী সেজে ফাঁদে ফেলতেন রনি, অর্থ সংগ্রহ করতেন রাকিবুল পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু ২, হাসপাতালে ভর্তি ৭১৫

নিজস্ব প্রতিবেদক    ৭ অক্টোবর ২০২৫, ০৬:২৮ পি.এম.
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৭১৫ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ২১৭ এবং শনাক্ত রোগীর সংখ্যা ৫১,৪০৪ জনে পৌঁছেছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ডেঙ্গুতে একদিনে যে দুজন মারা গেছেন তাদের মধ্যে একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন ও অন্যজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা।

গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৪১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১৪ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪১ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৪ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩২ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০ জন রয়েছেন।

এই সময়ে ৬৬৬ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৪৮ হাজার ৬৬৭ জন।

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গু এখন সিজনাল নেই, সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে এটা বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহারের পাশাপাশি সিটি করপোরেশনের পক্ষ থেকে সব জায়গায় প্রচার-প্রচারণা চালাতে হবে। একইসঙ্গে সবাইকে সচেতন থাকতে হবে।

কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলছেন, মশানিধনে শুধু জেল-জরিমানা আর জনসচেতনতা বাড়িয়ে কাজ হবে না। সঠিকভাবে জরিপ চালিয়ে দক্ষ জনবল দিয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

উল্লেখ্য, ২০২৩ সালে দেশে সর্বোচ্চ ৩,২১,১৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত এবং ১,৭০৫ জনের মৃত্যু হয়েছিল।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বল্পমূল্যে মানসম্মত চিকিৎসা সেবা, রোগীদের ভরসার নাম আদ-দ্বীন হাসপাতাল
স্বল্পমূল্যে মানসম্মত চিকিৎসা সেবা, রোগীদের ভরসার নাম আদ-দ্বীন হাসপাতাল
লাইসেন্স বাতিল নিয়ে ব্যাখ্যা দিল আদ্-দ্বীন কর্তৃপক্ষ
লাইসেন্স বাতিল নিয়ে ব্যাখ্যা দিল আদ্-দ্বীন কর্তৃপক্ষ
আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ারে স্বাস্থ্যসেবা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ারে স্বাস্থ্যসেবা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত