• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিএনপির কর্মী আসলাম শেখের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে

   ২৫ ডিসেম্বর ২০২৪, ০৯:২২ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

রাজনৈতিক কর্মকান্ড চালাতে গিয়ে দুর্বৃত্তদের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছেন বলে দাবি বাগেরহাট জেলার চিতলমারী উপজেলা বিএনপির কর্মী মোঃ আসলাম শেখের। আসলাম শেখ চিতলমারী উপজেলার ৪ নং শিবপুর ইউনিয়নের স্থায়ী বাসিন্দা।

তিনি দাবি করেন, বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমল থেকেই বিএনপির রাজনীতির সাথে জড়িত। কিছু লোক তাকে রাজনীতিতে হেয় প্রতিপন্ন করার জন্য একটি ভিডিও চিত্র এডিট করে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে। চেষ্টা করছে বিএনপির রাজনীতি থেকে তাকে দূরে থাকতে।  

আসলাম শেখ বলেন, আমার মায়ের নির্বাচন চলাকালে আমি প্রতিনিয়ত নির্বাচনী প্রচারণায় অংশ নেই। সেই প্রচারণার একটি ভিডিও এডিট করে আওয়ামী লীগের স্লোগান লাগিয়ে অপপ্রচার চালাচ্ছে কিছু লোক। কিন্তু এই মিছিলের ভিডিওতে কোন রাজনৈতিক দলের ব্যানার নেই, উপরন্তু আমার সাথে স্থানীয় বিএনপি কর্মী শাহ আলম, জুয়েল, আব্বাস শেখ, জাকার শেখ, জাফর শেখসহ ২৫ থেকে ৩০ জন উপস্থিত ছিল ওই প্রচারনায়। আমার মত তারাও এই দুর্বৃত্তদের দ্বারা অপপ্রচারের শিকার। এমন অপপ্রচার আমিসহ ২৫-৩০ জনের রাজনীতি জীবনে বিরুপ প্রভাব ফেলতে পারে। তাই এমন অপপ্রচার বন্ধে বিএনপির উদ্ধতন নেতৃবৃন্দের কাছে যথাযথ পদক্ষেপ প্রত্যাশা করছি।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামে এলোপাতাড়ি গুলিতে যুবক নিহত
চট্টগ্রামে এলোপাতাড়ি গুলিতে যুবক নিহত
ভাঙ্গুড়ায় রেলক্রসিং না থাকায় ঝুঁকিতে চলছে মানুষ ও যানবাহন
ভাঙ্গুড়ায় রেলক্রসিং না থাকায় ঝুঁকিতে চলছে মানুষ ও যানবাহন
নাগেশ্বরীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
নাগেশ্বরীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু