• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

ইটনায় বজ্রপাতে জেলে নিহত, আহত ১

কিশোরগঞ্জ প্রতিনিধি    ৭ অক্টোবর ২০২৫, ০২:০৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কিশোরগঞ্জের ইটনায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের আঘাতে সুরজিৎ দাস (২৭) নামে এক জেলে নিহত হয়েছে। এসময় আহত হন দিলীপ দাস।

নিহত জেলে সুরজিৎ দাস উপজেলার ধনপুর ইউনিয়নের কমচা বড়হাটি গ্রামের পরেশ চন্দ্র দাসের ছেলে। আহত দিলীপ দাস (৩০) একই এলাকার সোম লাল দাসের ছেলে। 

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে ইটনা উপজেলার ধনপুর হাওরে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সুরজিৎ দাস ও দিলীপ দাস মিলে নৌকা নিয়ে গ্রামের পার্শ্ববর্ত্তী হাওরে জাল দিয়ে মাছ ধরতে যান। বেলা ১০টার দিকে হঠাৎ আকাশে মেঘ করে বজ্রপাত শুরু হয়।

এসময়, তাঁরা জাল উত্তোলন রেখে বাড়ির দিকে নিরাপদে আসার চেষ্টা করে, পথে দু'জনই বজ্রপাতে আক্রান্ত হন। বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলে মারা যান সুরিজিৎ দাস। গুরুতর আহত হন দিলীপ দাস।

এই ঘটনা দুর থেকে দেখে অন্য জেলেরা এগিয়ে আসে এবং বাড়িতে খবর দিলে লোকজন গিয়ে তাদের উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, দায়িত্বরত চিকিৎসক সুরজিৎ দাসকে মৃত ঘোষণা করেন। আহত দিলীপ দাস চিকিৎসাধীন রয়েছেন।

এই বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক বিধান চন্দ্র দেবনাথ বলেন, বজ্রপাতে নিহত সুরজিৎ দাসকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। 

এই ঘটনার সত্যতা নিশ্চিত করে ধনপুর ইউপি চেয়ারম্যান প্রদীপ কুমার দাস বলেন, হাওরে মাছ ধরতে গিয়ে দিলীপ দাস আহত হন এবং সুরজিৎ মারা গিয়েছে। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ