• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এইচএসসি ফল প্রকাশ ১৮ অক্টোবরের আগে

নিজস্ব প্রতিবেদক    ৭ অক্টোবর ২০২৫, ১২:৩০ পি.এম.
ছবি: সংগৃহীত

২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার খাতা মূল্যায়ন সম্পন্ন হয়েছে। বর্তমানে ফল প্রকাশের প্রস্তুতি চলছে। আগামী ১৮ অক্টোবরের আগেই ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার মঙ্গলবার (৭ অক্টোবর) ঢাকা পোস্টকে জানান, “দেশের সব শিক্ষা বোর্ডে খাতা দেখা শেষ হয়েছে। ফল প্রকাশের কারিগরি কাজ চলমান। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে চূড়ান্ত তারিখ এখনও ঠিক হয়নি। নির্ধারিত হলে জানানো হবে।”

চলতি বছরের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয়েছিল ১৯ আগস্ট। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১ থেকে ৩১ আগস্ট। মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন, যার মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬।

দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকায় পরীক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি, ২ লাখ ৯১ হাজার ২৪১ জন। রাজশাহী ১ লাখ ৩৩ হাজার ২৪২, কুমিল্লা ১ লাখ ১ হাজার ৭৫০, যশোর ১ লাখ ১৬ হাজার ৩১৭, চট্টগ্রাম ১ লাখ ৩৫, বরিশাল ৬১ হাজার ২৫, সিলেট ৬৯ হাজার ৬৮৩, দিনাজপুর ১ লাখ ৩ হাজার ৮৩২, ময়মনসিংহ ৭৮ হাজার ২৭৩।

মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী রয়েছেন ৮৬ হাজার ১০২ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৯ হাজার ৬১১ জন।

পাবলিক পরীক্ষা আইনে বলা আছে, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করতে হবে। তাই আগামী ১৮ অক্টোবরের মধ্যেই ফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুলড্রেস, ব্যাগ ও জুতা দেবে সরকার
প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুলড্রেস, ব্যাগ ও জুতা দেবে সরকার
মাদ্রাসা ও কারিগরির ২৬২ শিক্ষক-কর্মচারী শনাক্ত
জাল সনদে চাকরি: মাদ্রাসা ও কারিগরির ২৬২ শিক্ষক-কর্মচারী শনাক্ত
স্কুল ফিডিংয়ে অনিয়ম: তদন্তে কমিটি গঠন
স্কুল ফিডিংয়ে অনিয়ম: তদন্তে কমিটি গঠন