• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দেশজুড়ে শিল্পকলায় আবরার ফাহাদ প্রামাণ্যচিত্র প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক    ৭ অক্টোবর ২০২৫, ০৯:৩৫ এ.এম.
আবরার ফাহাদ-ছবি সংগৃহীত

ঢাকাসহ দেশের সকল জেলা শিল্পকলা একাডেমিতে আজ মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে প্রামাণ্যচিত্র ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’।

প্রদর্শনীর আয়োজন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। ঢাকার শিল্পকলা একাডেমিতে আয়োজিত কেন্দ্রীয় প্রদর্শনীতে উপস্থিত থাকবেন আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ।

সোমবার (৬ অক্টোবর) বিকেলে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়েছে, শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই প্রামাণ্যচিত্র প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, বর্তমানে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে দেশের সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের জীবন ও তাদের সৃষ্টিকে উদযাপনের জন্য একটি ক্যালেন্ডার তৈরির কাজ চলমান রয়েছে। এ ক্যালেন্ডারে সাংস্কৃতিক উৎসবের পাশাপাশি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দিন হিসেবে আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী ও বিডিআর ম্যাসাকার দিবস অন্তর্ভুক্ত করা হচ্ছে। ফলে এখন থেকে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতি বছর ৭ অক্টোবর ও ২৫ ফেব্রুয়ারি এই দুটি দিবস বিশেষভাবে পালিত হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমি তো ‘অযোগ্য’ উপদেষ্টাই বটে : মাহফুজ
আমি তো ‘অযোগ্য’ উপদেষ্টাই বটে : মাহফুজ
কানাডার রাজনীতিতে চমক, কে এই ডলি?
কানাডার রাজনীতিতে চমক, কে এই ডলি?
হাসনাত বললেন প্রিয় দেশবাসী 'আমরা স্যরি'
হাসনাত বললেন প্রিয় দেশবাসী 'আমরা স্যরি'