• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাংলাদেশে বিনিয়োগে বিদেশিদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান দিল্লিতে বিক্ষোভ অব্যাহত, বন্ধ ১৬ মেট্রো স্টেশন দুপুরের মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির সড়ক নিরাপত্তায় জবাবদিহিতা ও সমন্বিত বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা চালু, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী ‘তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’ ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ইজারাবহির্ভূত দোকান উচ্ছেদ

স্কোয়াড ঘোষণার পর আর্জেন্টিনা দলে চোটের ধাক্কা

  স্পোর্টস ডেস্ক
প্রকাশ:  ৬ অক্টোবর ২০২৫, ০৯:৫৭ পি.এম.
শেয়ার করুন 0
টিম আর্জেন্টিনা। সংগৃহীত ছবি
টিম আর্জেন্টিনা। সংগৃহীত ছবি

অক্টোবরের আন্তর্জাতিক বিরতিকে সামনে রেখে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে যুক্তরাষ্ট্র সফরের জন্য দল ঘোষণা করেছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। কিন্তু দল ঘোষণার পরই বড় দুঃসংবাদ পেল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা—চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন তরুণ ফরোয়ার্ড থিয়াগো আলমাদা।

লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে অ্যাতলেটিকো মাদ্রিদের সাম্প্রতিক ম্যাচে খেলতে পারেননি আলমাদা। দলের কোচ দিয়েগো সিমিওনে জানান, ম্যাচ খেলার মতো পুরোপুরি ফিট নন তিনি।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, আলমাদা এখনো মাঠে নামার উপযোগী অবস্থায় নেই। জাতীয় দলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন ৫ সেপ্টেম্বর। ধারণা করা হচ্ছে, চলতি মাসের শেষের দিকে পুরোপুরি ফিট হয়ে উঠবেন ২৬ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার।

এদিকে আলমাদার পরিবর্তে এখনো নতুন কাউকে স্কোয়াডে ডাকেননি আর্জেন্টিনার কোচ স্কালোনি।

আর্জেন্টিনা স্কোয়াড (ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে, ১০ ও ১৩ অক্টোবর)

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ, ফাকুন্দো ক্যমবেসেস
ডিফেন্ডার: গঞ্জালো মন্টিয়েল, নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিওনার্দো বালেরদি, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস সেনেসি, লাউতারো রিভেরো, মার্কোস আকুনা, নিকোলাস টাগলিয়াফিকো
মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, আনিবাল মোরেনো, রদ্রিগো দে পল, এনজো ফের্নান্দেজ, নিকোলাস পাজ, জিওভানি লো চেলসো, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার
ফরোয়ার্ড: জুলিয়ানো সিমিওনে, নিকোলাস গঞ্জালেস, ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো, লিওনেল মেসি, হোসে ম্যানুয়েল লোপেস, জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ

ভিওডি বাংলা/ আরিফ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
মেসির সতীর্থ হলেন কাসেমিরো
ছবি: সংগৃহীত
ক্যারিয়ারসেরা র‌্যাংকিংয়ে তানজিদ
ছবি: সংগৃহীত
ফিনালিসিমায় আবারও মুখোমুখি স্পেন-আর্জেন্টিনা!