• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাংলাদেশে বিনিয়োগে বিদেশিদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান দিল্লিতে বিক্ষোভ অব্যাহত, বন্ধ ১৬ মেট্রো স্টেশন দুপুরের মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির সড়ক নিরাপত্তায় জবাবদিহিতা ও সমন্বিত বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা চালু, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী ‘তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’ ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ইজারাবহির্ভূত দোকান উচ্ছেদ

পিআর ছাড়া নির্বাচন হলে দেশ চাঁদাবাজদের আড্ডাখানা হবে : রেজাউল করিম

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ৬ অক্টোবর ২০২৫, ০৯:০৫ পি.এম.
শেয়ার করুন 0
মুফতি রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। ছবি: সংগৃহীত
মুফতি রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ, ৬ অক্টোবর: ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে সোমবার দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি মুফতি রেজাউল করিম পীর সাহেব চরমোনাই তার বক্তব্যে বলেন দেশে পিআর ছাড়া নির্বাচন হলে দেশকে চাঁদাবাজ, টেন্ডারবাজ, আর দূর্নীতিবাজদের হাত থেকে মুক্ত করা সম্ভব নয়।দেশে ফের স্বৈরাচারের জন্ম নিবে, জনগণের অধিকার হরণ হবে।তিনি তাঁর বক্তব্যে বিগত স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের বিচার ও বিচারকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধের দাবি করেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ন মহাসচিব  মাওলানা ইমতিয়াজ আলম, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক  হাফিজ মাওলানা মাহমুদুল হাসান ও ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক  মুহাম্মদ আব্দুল মুছাব্বির রুনু।

বক্তারা বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে হবে। একই সঙ্গে দুর্নীতি-দুঃশাসনের অবসান এবং স্বাধীনতার স্বার্থ রক্ষায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে করতে হবে।

গণসমাবেশে জেলার বিভিন্ন উপজেলার হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। উক্ত গণ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা তোফায়েল আহমদ খাঁন, বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ  জেলা সেক্রেটারি হাফিজ জয়নুল ইসলাম, খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলার সহ- সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার, এলডিপি নেতা এমদাদুল হক, এনসিপি সংগঠক ইমন দোজা, জুলাই যোদ্ধা জহুর আলী, ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা সভাপতি ও সুনামগঞ্জ ০৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনের এমপি পদপ্রার্থী   মুফতী শহীদুল ইসলাম পলাশী।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের দোয়া ও মিলাদ আজ
ছবি: ভিওডি বাংলা
শরিকদের বার্তা জাতীয় সরকার চাই, একলা চললে দায় নেব না
ছবি: সংগৃহীত
গাজী নজরুলকে নিয়ে ভিডিও ভাইরাল, ব্যবস্থা নেবে জামায়াত