• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাংলাদেশে বিনিয়োগে বিদেশিদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান দিল্লিতে বিক্ষোভ অব্যাহত, বন্ধ ১৬ মেট্রো স্টেশন দুপুরের মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির সড়ক নিরাপত্তায় জবাবদিহিতা ও সমন্বিত বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা চালু, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী ‘তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’ ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ইজারাবহির্ভূত দোকান উচ্ছেদ

শহীদ আবরার ফাহাদ স্মরণে যে কর্মসূচি পালন করবে ছাত্রদল

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ৬ অক্টোবর ২০২৫, ০৯:০২ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আওয়ামী শাসনামলে ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত বুয়েটের শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের ৬ষ্ঠ শাহাদতবার্ষিকী উপলক্ষে একদিনের কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল।

রোববার (৫ অক্টোবর) ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির এই কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচি অনুযায়ী আগামী ৭ অক্টোবর ছাত্রদলের উদ্যোগে দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ‘মতপ্রকাশ থেকে মৃত্যু: শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যাসিবাদের বিস্তার ও প্রতিরোধ’ শিরোনামে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

একইদিন শহীদ আবরার ফাহাদের আত্মার মাগফিরাত কামনায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজ শাখার নেতাদের যথাযথভাবে এই কর্মসূচি পালনের নির্দেশনা দিয়েছেন সংগঠনটির শীর্ষ নেতারা।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের দোয়া ও মিলাদ আজ
ছবি: ভিওডি বাংলা
শরিকদের বার্তা জাতীয় সরকার চাই, একলা চললে দায় নেব না
ছবি: সংগৃহীত
গাজী নজরুলকে নিয়ে ভিডিও ভাইরাল, ব্যবস্থা নেবে জামায়াত