• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নিয়োগ, আবেদন অনলাইনে

ভিওডি বাংলা ডেস্ক    ৬ অক্টোবর ২০২৫, ০৮:২৬ পি.এম.
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে। ছবি : ভিওডি বাংলা গ্রাফিক্স

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে (বিপিডিবি) চারটি শূন্য পদে ৪০ জন নতুন জনবল নিয়োগ দেওয়া হবে। এ জন্য প্রতিষ্ঠানটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ১৫ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত। দেশের সব জেলার স্থায়ী নাগরিকরা বিজ্ঞপ্তিতে বর্ণিত যোগ্যতা ও শর্ত অনুসরণ করে আবেদন করতে পারবেন।

বিস্তারিত তথ্য পাওয়া যাবে বিপিডিবির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে।

দেখে নিন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

প্রতিষ্ঠানের নাম : বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড

পদসংখ্যা : ০৪টি

লোকবল নিয়োগ : ৪০ জন

পদের নাম : সহকারী প্রকৌশলী (তড়িৎ)

পদসংখ্যা : ২৪টি

শিক্ষাগত যোগ্যতা : ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে (ইইই) বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।

পদের নাম : সহকারী প্রকৌশলী (যান্ত্রিক)

পদসংখ্যা : ১২টি

শিক্ষাগত যোগ্যতা : মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই)/মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (এমটিই) এ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।

পদের নাম : সহকারী প্রকৌশলী (সিভিল)

পদসংখ্যা : ০২টি

শিক্ষাগত যোগ্যতা : সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে (সিভিল) বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।

পদের নাম : সহকারী প্রকৌশলী (কম্পিউটার)

পদসংখ্যা : ০২টি

শিক্ষাগত যোগ্যতা : কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং(সিএসই)/তড়িৎ ও কম্পিউটার কৌশলে (ইসিই) বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।

বয়সসীমা : ১৫ অক্টোবর ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী পদে কর্মরতদের জন্য বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন ফি : সাধারণ প্রার্থীদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ মোট ২২৩ টাকা এবং অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের) প্রার্থীদের জন্য সার্ভিস চার্জসহ ৫৬ টাকা।

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

ভিওডি বাংলা/ আরিফ

পিডিএফ ডাউনলোড করুন
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যারিয়ার গড়ার সুযোগ
বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যারিয়ার গড়ার সুযোগ
২৭তম বিসিএসের বঞ্চিত আরো ৯৬ জনকে নিয়োগ
২৭তম বিসিএসের বঞ্চিত আরো ৯৬ জনকে নিয়োগ
কৃষি ও পর্যটন খাতে ৮৮৬৫ কর্মী নেবে ইতালি
কৃষি ও পর্যটন খাতে ৮৮৬৫ কর্মী নেবে ইতালি