• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

বিসিবি নির্বাচন

পরিচালক পদে জয়ী হলেন যারা

স্পোর্টস ডেস্ক    ৬ অক্টোবর ২০২৫, ০৬:৪৭ পি.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদ নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী, ৩টি ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন ২৩ জন পরিচালক। ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা ও বিভাগ কোটায় নির্বাচিত হয়েছেন ১০ জন, ক্যাটাগরি-২ বা ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন ১২ জন। ক্যাটাগরি-৩ অর্থাৎ সাবেক ক্রিকেটার এবং বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কোটা থেকে নির্বাচিত হয়েছেন ১ জন।

সোমবার (৬ অক্টোবর) রাজধানীর সোনারগাঁও হোটেলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। হোটেলের বল রুমে সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটের আনুষ্ঠানিকতা। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা হওয়ার কথা ছিল ১৯২ জন। তবে নরসিংদী থেকে কাউন্সিলর মনোনয়ন না দেয়ায় ভোটার সংখ্যা হয়েছে ১৯১ জন। ১৫টি ক্লাবের মনোনীত কাউন্সিলরদের নিয়ে জটিলতা থাকলেও আদালতের নির্দেশে গতকাল তারা ভোটাধিকার ফেরত পেয়েছেন। 

নির্বাচন কমিশনের কাছ থেকে পাওয়া তথ্যমতে, ১৯১টি ভোটের মধ্যে কাস্ট হয়েছে ১১৫টি ভোট। মোট ভোটের ৭৩.৭১ শতাংশ ভোট কাস্ট হয়েছে।
 
উৎসবমুখর পরিবেশেই চলে ভোটগ্রহণ। সীমিত পরিসরের নির্বাচন হওয়ায় কোনো ধরনের বিশৃঙ্খলার সুযোগ ছিল না। ভোটার এবং অথোরাইজড লোক ছাড়া ভোটকেন্দ্রের ভেতরে যাওয়ার সুযোগ ছিল না কারোরই। আর পুরো ভোটের সময় কোনো ধরনের কারচুপির অভিযোগও পাওয়া যায়নি। 
 
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, নির্বাচিত ২৩ জনের সঙ্গে এনএসসি থেকে মনোনীত ২ জন পরিচালক নিয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হওয়ার কথা সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন। রাত ৯টায় সভাপতি ও সহ-সভাপতি নির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে। 
 
ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা-বিভাগ কোটায় নির্বাচিত ১০ জন হলেন-  
 
চট্টগ্রাম বিভাগ- আহসান ইকবাল চৌধুরি, আসিফ আকবর। 
 
খুলনা বিভাগ- আব্দুর রাজ্জাক রাজ, জুলফিকার আলি খান। 
 
ঢাকা বিভাগ- নাজমুল আবেদিন ফাহিম, আমিনুল ইসলাম বুলবুল। 
 
বরিশাল বিভাগ- সাখাওয়াত হোসেন। 
 
সিলেট বিভাগ- রাহাত শামস। 
 
রাজশাহী- মোখলেসুর রহমান। 
 
রংপুর- হাসানুজ্জামান। 
 
ঢাকার ক্লাব কোটায় নির্বাচিত ১২ প্রার্থী হলেন- ইশতিয়াক সাদেক, শানিয়ান তানিম, মেহরাব আলম চৌধুরী, ফারুক আহমেদ, আমজাদ হোসেন, মোকসেদুল কামাল, মঞ্জুরুল আলম, আদনান রহমান দিপন, আবুল বাশার শিপলু, ইফতিখার রহমান মিঠু ও ফয়জুর রহমান, নাজমুল ইসলাম। 
 
ক্যাটাগরি-৩ অর্থাৎ সাবেক ক্রিকেটার এবং বিভিন্ন সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কোটা থেকে নির্বাচিত হয়েছেন খালেদ মাসুদ পাইলট।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার