• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

তারেক রহমানের বক্তব্যের প্রশংসায় শিশির মনির

আদালত প্রতিবেদক    ৬ অক্টোবর ২০২৫, ০৫:২৩ পি.এম.
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রশংসা করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। তিনি তারেক রহমানের বিবিসি বাংলার সাক্ষাৎকারকে শুভ সূচনা বলে মন্তব্য করেছেন।

সোমবার (৬ অক্টোবর) সুপ্রিম কোর্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

শিশির মনির বলেন, তারেক রহমান অত্যন্ত সুচিন্তিতভাবে সাক্ষাৎকারে শব্দচয়ন করেছেন। সকালে উঠে বিবিসির সাক্ষাৎকার শুনেছি। অত্যন্ত গাইডেড কথা বলেছেন তিনি।

তিনি বলেন, তারেক রহমান এমনভাবে শব্দগুলো ব্যবহার করার চেষ্টা করেছেন যাতে কেউ আলাদা করে কোনো শব্দ নিয়ে ভিন্ন অর্থ তৈরি করতে না পারে। তার এই সাক্ষাৎকার একটি শুভ সূচনা হিসেবে আমি মনে করি। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাই তার কথাবার্তা ও যে মনোভাব তিনি প্রকাশ করবেন, তা জাতির জন্য শিক্ষণীয় হবে এটাই আমার মতামত।

শিশির মনির বলেন, রাজনৈতিক নেতাদের প্রায়ই ক্যালকুলেটেড ভাষায় কথা বলতে হয়। সম্ভবত বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারের আগে তিনি পেশাদার পরামর্শ নিয়েছেন। এই সাক্ষাৎকারটি নিঃসন্দেহে ইতিহাসে দলিল হিসেবে থেকে যাবে।

তিনি বলেন, তারেক রহমান অত্যন্ত সুচিন্তিতভাবে শব্দচয়ন করেছেন বলে আমার ধারণা। তিনি চেয়েছেন, তার বক্তব্যকে কেন্দ্র করে যেন কোনো বিতর্ক সৃষ্টি না হয়। প্রাথমিকভাবে এটা একটা ভালো শুরু। বাকিটা সময়ই বলবে।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড