• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

টাঙ্গাইলে ছয় দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

টাঙ্গাইল প্রতিনিধি    ৬ অক্টোবর ২০২৫, ০৩:০৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

টাঙ্গাইলে ছয় দাবিতে কর্মবিরতি পালন করছেন মাঠপর্যায়ের স্বাস্থ্য সহকারীরা। শনিবার(৪ অক্টোবর) থেকে শুরু হওয়া কর্মবিরতিতে জেলার ১২টি উপজেলার ৪২০ জন স্বাস্থ্য সহকারী অংশ নিচ্ছেন। ফলে প্রান্তিক পর্যায়ে টিকাদানসহ নিয়মিত স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে।

আন্দোলনকারীরা জানায়, তৃতীয় দিনের আন্দোলন সোমবার (৬ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে। জেলার প্রতিটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের ফটকে ব্যানার টাঙিয়ে কর্মবিরতি পালন করছেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের স্বাস্থ্য সহকারীরা। 

টাঙ্গাইল সদর উপজেলার বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলমগীর হোসেন জানান, তারা দীর্ঘদিন ধরে পদোন্নতি কাঠামো বাস্তবায়ন, ন্যায্য বেতন স্কেল ও কাজের স্বীকৃতিসহ ছয় দাবি জানিয়ে আসছেন। কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। এ কারণে তারা কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ