• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

অটোরিকশা ও হকারে স্থবির ফেনী শহর

ফেনী প্রতিনিধি    ৬ অক্টোবর ২০২৫, ১২:২৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বৈধ ও অবৈধ সিএনজি চালিত অটোরিকশা, ব্যাটারি চালিত রিকশা এবং স্থায়ী ও অস্থায়ী ফুটপাত দখলকারী হকারদের কারণে স্থবির হয়ে পড়েছে ফেনী পৌর শহরের স্বাভাবিক জনজীবন।

পৌরসভা নিয়ম অনুযায়ী, অবৈধ অটোরিকশা ও সিএনজির শহরে প্রবেশের অনুমতি নেই; ফুটপাতে হকার বসাও সম্পূর্ণ নিষিদ্ধ। তবে বাস্তবতা তার সম্পূর্ণ বিপরীত।

মহিপাল ফ্লাইওভারের নিচের একাংশ এখন হকারদের দখলে। সবজি ও মাছ বিক্রেতারাও দখল নিয়েছেন ফুটপাতের বড় অংশ, ফলে সাধারণ মানুষের চলাচলে দেখা দিচ্ছে চরম ভোগান্তি।

মহিপাল থেকে শহরে প্রবেশের মুখেই গড়ে উঠেছে ব্যাটারি ও সিএনজি চালিত অটোরিকশার ‘অঘোষিত’ স্ট্যান্ড। ফ্লাইওভারের নিচে ট্রাফিক বক্সের পাশে প্রতিদিন বসে পড়ছেন ঝালমুড়ি, শরবত, বেলপুরি বিক্রেতাসহ নানা দোকানি।

শহরের প্রধান সড়ক ট্রাংক রোডের পুরো অংশই এখন অটোরিকশা স্ট্যান্ড ও ফুটপাত ব্যবসায়ীদের দখলে। এমনকি ওষুধ কোম্পানির প্রতিনিধিরাও যত্রতত্র মোটরসাইকেল পার্ক করে সড়কের চলাচল বাধাগ্রস্ত করছেন।

এ বিষয়ে পৌর প্রশাসক বলেন, “শহরের শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমরা স্বেচ্ছাসেবক টিম বাড়াবো এবং অভিযান আরও বেগবান করবো।”

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ