ঠাণ্ডা-কাশি, বদহজমে বেশ কার্যকর পথ্য গোলমরিচ

মজাদার রেসিপিতে মাংস রান্না থেকে শুরু করে প্রায় সব ধরনের মসলাধার রান্নায় গোলমরিচের ব্যবহার সর্বজনীন। দেখতে একরত্তি, অথচ প্রবল তেজি এই মসলা নিজের গুণেই রান্নাঘরে অপরিহার্য হয়ে উঠেছে।
আবার করোনা কালে রোগ প্রতিরোধ শক্তি জোরদার করতে গোলমরিচ দেওয়া নানা রকম পানীয় খেয়েছেন অনেকে। তবে রোগ প্রতিরোধ ছাড়াও গোলমরিচের আরও অনেক গুণ আছে। চলুন জেনে নিন গোল মরিচের উপকারীতার ব্যাপারে।
১) হজমে সহায়ক
কিছু খেলেই বদহজম হয়? ওষুধ লাগবে না। সকালবেলা এক চিমটে গোলমরিচের গুঁড়ো দিয়ে পানি খেলেই কাজ হবে। গোলমরিচ হজমে সহায়ক উৎসেচকগুলো নিঃসৃত করতে সাহায্য করে।
২) অন্ত্রের স্বাস্থ্য রক্ষা করে
গোলমরিচ অন্ত্রে থাকা ভাল ব্যাক্টেরিয়াগুলোর বংশ বৃদ্ধি করতে সাহায্য করে। অন্ত্র ভালো থাকলে পেটের অনেক পুরনো রোগ এমনিতেই সেরে যায়।
৩) অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর
গবেষণায় প্রমাণিত হয়েছে গোলমরিচে থাকা পেপারিন নামক যৌগটি, অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। আমাদের পরিবেশে থাকা ফ্রি র্যাডিক্যাল থেকে শরীরে যে ক্ষতি হয়, তার হাত থেকে রক্ষা করে এই প্যাপেরিন।







