• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শহিদুল আলমের বিষয়ে গুরুত্বসহকারে নজর রাখা হচ্ছে: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ৫ অক্টোবর ২০২৫, ০৯:১৫ এ.এম.
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস- বিশ্বখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলম-ছবি সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, গাজার ঐতিহাসিক নৌবহরে অংশগ্রহণকারীদের অবস্থা ও নিরাপত্তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিশেষ করে বিশ্বখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলমের বিষয়ে সরকার গুরুত্বসহকারে নজর রাখছে।

শনিবার (৪ অক্টোবর) রাতে এক বিবৃতিতে এ তথ্য জানান প্রধান উপদেষ্টা। 

বিবৃতিতে বলা হয়, ২০১৮ সালে হাসিনা সরকারের আমলে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার কারণে শহিদুল আলমকে ১০৭ দিন কারাগারে থাকতে হয়েছিল। তখন তিনি যে সাহস, দৃঢ়তা ও অবিচল মানসিকতার পরিচয় দিয়েছিলেন, বর্তমান মিশনেও তিনি সেই একই অটল চেতনা নিয়ে এগিয়ে যাচ্ছেন। আজ তিনি বাংলাদেশের জনগণের অবিচল চেতনার এক উজ্জ্বল প্রতীক।

প্রধান উপদেষ্টা আরও বলেন, “গত মাসে জাতিসংঘ সাধারণ পরিষদে আমি যেমন বলেছিলাম, মানবিক যন্ত্রণার প্রতি উদাসীনতা সেই অগ্রগতিকে ধ্বংস করছে, যা মানবজাতি কয়েক দশকের সংগ্রামের মাধ্যমে অর্জন করেছে। গাজায় এই ট্র্যাজেডি সবচেয়ে স্পষ্টভাবে দৃশ্যমান- শিশুরা অনাহারে মারা যাচ্ছে, সাধারণ মানুষ নির্বিচারে নিহত হচ্ছে, পুরো পাড়া-মহল্লা, হাসপাতাল ও স্কুল মানচিত্র থেকে মুছে যাচ্ছে।”

বিবৃতির শেষে তিনি বলেন, “আমরা শহিদুল আলম এবং গাজার মানুষের সঙ্গে আছি-এখন এবং সর্বদা।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি কি ভেসে আসছে? বিরোধী দলকে আবদুস সালম
বিএনপি কি ভেসে আসছে? বিরোধী দলকে আবদুস সালম
সরকারের শুরু ইতিবাচক, শ্রমিক ও মজুরি ইস্যুতে নজর চাইলেন রিজভী
সরকারের শুরু ইতিবাচক, শ্রমিক ও মজুরি ইস্যুতে নজর চাইলেন রিজভী
শনিবার সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
শনিবার সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী