• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

বেলুচিস্তানে অভিযানে ১৪ ‘ভারতপন্থি সন্ত্রাসী’ নিহত

আন্তর্জাতিক ডেস্ক    ৪ অক্টোবর ২০২৫, ০৮:২৪ পি.এম.
পাকিস্তানের সামরিক বহর। সংগৃহীত ছবি

পাকিস্তানের বেলুচিস্তানের খুজদার জেলার জেহরি এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযানে ‘ভারতীয় মদদপুষ্ট গোষ্ঠীর’ অন্তত ১৪ জন সদস্যকে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী। শনিবার (৪ অক্টোবর) নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানায়।

সূত্র জানায়, সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে অভিযান চালানো হলে ১৪ জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, বাকি সন্ত্রাসীদের নির্মূলে অভিযান অব্যাহত থাকবে।

এর আগে বেলুচিস্তানের শেরানি জেলায় গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে (আইবিও) সাতজন ‘ভারতপন্থি সন্ত্রাসী’ নিহত হয়। ওই অভিযানে টিটিপি (তেহরিক-ই-তালিবান পাকিস্তান) সদস্যদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র সংঘর্ষ হয়।

এদিকে, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (সিআরএসএস)-এর সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের জুলাই–সেপ্টেম্বর সময়ে পাকিস্তানে সহিংসতা ৪৬ শতাংশ বেড়েছে। এই তিন মাসে ৩২৯টি ঘটনায় ৯০১ জন নিহত ও ৫৯৯ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ৫১৬ জন সন্ত্রাসী, ২১৯ জন সাধারণ নাগরিক এবং ১৬৬ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। সহিংসতার বেশিরভাগই ঘটেছে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে, যা মোট ঘটনার ৯৬ শতাংশেরও বেশি।

সূত্র: জিও নিউজ

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!