• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তীব্র শীতে বিপাকে পঞ্চগড়ের মানুষ

   ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:৩১ এ.এম.
ফাইল ছবি

পঞ্চগড় প্রতিনিধি 

হিমালয়-কাঞ্চনজঙ্ঘা পর্বতের নিকটবর্তী হওয়ায় উত্তর দিক থেকে বয়ে আসা হিম শীতল ঠান্ডা বাতাসের কারণে গত দুদিন ধরে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ফলে উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের তীব্রতা অব্যাহত রয়েছে। 

বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের সহকারী ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 উত্তরের হিমেল বাতাস নতুন করে বাড়িয়ে দিয়েছে শীতের মাত্রা। তারপরও জীবিকার তাগিদে শীতকে উপেক্ষা করে চা শ্রমিক, পাথর শ্রমিক, ভ্যানচালকসহ বিভিন্ন পেশাজীবী মানুষদের মাঝে ফিরেছে কর্মচাঞ্চল্যের স্বস্তি। সকাল থেকে কাজে যেতে শুরু করেছেন তারা।

আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ বলেন, গত দুদিন ধরে তেঁতুলিয়ায় মৃদু শৈত্যপ্রবাহের কারণে তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে। আজ বুধবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকালও ৯টায় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। তবে সামনের দিকে তাপমাত্রা আরও কমতে পারে।

মামুন/ভিওডি বাংলা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকাসহ ১৭ অঞ্চলে দুপুরের মধ্যে বজ্রবৃষ্টি, নদীবন্দরে সতর্ক সংকেত
ঢাকাসহ ১৭ অঞ্চলে দুপুরের মধ্যে বজ্রবৃষ্টি, নদীবন্দরে সতর্ক সংকেত
সাতসকালে রাজধানীতে ঝুম বৃষ্টি
সাতসকালে রাজধানীতে ঝুম বৃষ্টি
ঢাকাসহ ৫ বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা
ঢাকাসহ ৫ বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা