• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

চিকিৎসা শেষে দেশে ফিরলেন নুরুল হক নুর

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ৪ অক্টোবর ২০২৫, ০৭:৫৫ পি.এম.
শেয়ার করুন 0
নুরুল হক নুরকে স্বাগত জানান সংগঠনের কেন্দ্রীয় নেতারা। সংগৃহীত ছবি
নুরুল হক নুরকে স্বাগত জানান সংগঠনের কেন্দ্রীয় নেতারা। সংগৃহীত ছবি

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, শারীরিক জটিলতার কারণে নুর সিঙ্গাপুরে চিকিৎসা নিতে গিয়েছিলেন। চিকিৎসা শেষে দেশে ফেরার পর বিমানবন্দরে তাকে স্বাগত জানান সংগঠনের কেন্দ্রীয় নেতারা।

গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হন নুর। এসময় তার মাথায় আঘাত লাগে ও নাকের হাড় ভেঙে যায়। প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হলেও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে ১৮ দিন চিকিৎসা শেষে বাসায় ফেরেন তিনি।

দেশে চিকিৎসার পরও শারীরিক জটিলতা দেখা দিলে মেডিকেল বোর্ডের পরামর্শে ২২ সেপ্টেম্বর সিঙ্গাপুর যান নুর। মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ১২ দিন চিকিৎসা শেষে তিনি দেশে ফিরলেন।

ভিওডি বাংলা/ আরিফ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের দোয়া ও মিলাদ আজ
ছবি: ভিওডি বাংলা
শরিকদের বার্তা জাতীয় সরকার চাই, একলা চললে দায় নেব না
ছবি: সংগৃহীত
গাজী নজরুলকে নিয়ে ভিডিও ভাইরাল, ব্যবস্থা নেবে জামায়াত