• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

নলছিটিতে সড়কের ঝোপঝাড় পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও

  নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ:  ৪ অক্টোবর ২০২৫, ০৬:২৩ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

ঝালকাঠির নলছিটিতে দুর্ঘটনাপ্রবণ একটি সড়ক অংশে স্বেচ্ছাসেবীদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকালে নলছিটি-দরগাবাড়ি-জুরকাঠি সড়কের তালতলা মোড় থেকে দরগাবাড়ি পর্যন্ত রাস্তার দু’পাশের ঘন জঙ্গল কেটে পরিষ্কার করেন স্বেচ্ছাসেবীরা।

দীর্ঘদিন ধরে রাস্তার বাকে ঘন জঙ্গলের কারণে এই সড়কটি দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠেছিল। বিষয়টি উপজেলা প্রশাসন ও স্থানীয় সংগঠনের নজরে আসলে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

উপজেলা প্রশাসনের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন, ইসলামি ছাত্র আন্দোলনের সেচ্ছাসেবী টিম এবং বিভিন্ন সমাজকর্মীরা এই অভিযানে অংশ নেন। সকাল নয়টা থেকে শুরু হওয়া এই কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক লাভলী ইয়াসমিন।

পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন নলছিটির নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন, আরও উপস্থিত ছিলেন নলছিটি পৌরসভার সাবেক কাউন্সিলর মুনিরুজ্জামান মনির, ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবী সংগঠক শাহাদাৎ ফকির, বিডি ক্লিন সমন্বয়ক মারজান খান, মুরাদ হোসেনসহ তাদের টিম এবং ইসলামি ছাত্র আন্দোলন পৌর শাখার সভাপতি সাইফুল ইসলাম, সহ-সভাপতি মাহবুবুর রহমানসহ এছাড়াও সমাজকর্মী বালী তূর্যসহ অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী অভিযানে সক্রিয়ভাবে অংশ নেন। স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবীদের ধন্যবাদ জানান এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফরিদপুরে অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় চুরির চেষ্টা ব্যর্থ করে এক ব্যক্তিকে আটক করেন আনসার সদস্যরা। ছবি: সংগৃহীত
অগ্রণী ব্যাংকে চুরির চেষ্টা ব্যর্থ, আনসারের অভিযানে আটক ১
নরসিংদীর বেলাবোয় মাটির ২০ ফুট গভীর থেকে শ্রমিককে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিস। ছবি: ভিওডি বাংলা
২০ ফুট গভীরে মাটিচাপা শ্রমিক, ৯৯৯-এ ফোনে জীবিত উদ্ধার
মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজে লিফটে আটকে পড়া মা ও শিশুকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। ছবি: ভিওডি বাংলা
৯৯৯-এ ফোন, লিফটে আটকা মা-মেয়েকে উদ্ধার