বিএসএমএমইউ হাসপাতালে ফের কিডনি প্রতিস্থাপন শুরু

নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে পুনরায় কিডনি প্রতিস্থাপন সেবা কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) সকালে কিডনি প্রতিস্থাপনে কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। এর আগে চলতি বছরের ২৮ জুলাই সুপার স্পেশালাইজড হাসপাতালে সর্বশেষ ৩১তম কিডনি ট্রান্সপ্ল্যান্ট হয়েছিল।
কিডনি প্রতিস্থাপন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিএসএমএমইউর উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, সুপার স্পেশালাইজড হাসপাতালের নবনিযুক্ত পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রক্টর ডা. শেখ ফরহাদ, ট্রান্সপ্ল্যান্ট কার্যক্রমের প্রধান ও ইউরোলজিস্ট অধ্যাপক ডা. একেএম খুরশিদুল আলম, রেনাল ট্রান্সপ্ল্যান্ট প্রোগ্রাম কো-অর্ডিনেটর অধ্যাপক ডা. তৌহিদ মো. সাইফুল ইসলাম দিপু, অতিরিক্ত পরিচালক ডা. মো. শহিদুল হাসান, উপাচার্যের একান্ত সচিব ডা. মো. রহুল কুদ্দুস বিপ্লব, সহকারী অধ্যাপক ডা. আবু হেনা হেলাল উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
মামুন/ভিওডি বাংলা







