• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকা কলেজ ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ

   ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৪ পি.এম.
ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল।

নিজস্ব প্রতিবেদক

ছাত্রদলের সুপার ইউনিট খ্যাত সাত কলেজসহ ঢাকা মহানগর ছাত্রদলের আহ্বায়ক কমিটি প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

সংগঠনটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের ফেসবুক টাইমলাইন থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের অনুমোদনকৃত আংশিক কমিটিকে আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার তাগিদ দেয়া হয়েছে। 

এদিকে ছাত্রদলের সুপার ইউনিট গুলোর আংশিক কমিটি প্রকাশের পর এ নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। পদপ্রাপ্তরা বলছেন, যে আহ্বায়ক কমিটি দেয়া হয়েছে তা স্মরণ কালের শ্রেষ্ঠ ছাত্রদল সুপার ইউনিট কমিটি। এই কমিটি প্রতিটি শিক্ষাঙ্গনে শিক্ষা, ঐক্য এবং প্রগতি প্রতিষ্ঠা করার পাশাপাশি ছাত্রদের অধিকার আদায়ে কাজ করবে। ছাত্রদলের কেউ যাতে চাঁদাবাজির সঙ্গে জড়িত না হতে পারে পদবঞ্চিতদের সঙ্গে নিয়ে সেই লক্ষ্যে কাজ করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করবে এই সুপার ইউনিটগুলোর কমিটির সদস্যরা।

অন্যদিকে কমিটিতে পদ না পাওয়ায় ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। এতে ঢাকা কলেজের মিরপুর সড়কে যানচলাচল সাময়িক বন্ধ হয়ে যায় ।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে পদবঞ্চিত অন্তত ৪০ নেতাকর্মী নায়েমের গলি থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি মিরপুর সড়ক হয়ে ঢাকা কলেজের মূল ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তাসবিরুল ইসলাম বলেন ভিওডি বাংলাকে, শুধু আমি নই দীর্ঘদিন যারা রাজপথে ছিল, আন্দোলন করেছে, নির্যাতিত হয়েছে তাদের এ কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে। ছাত্রদলের সভাপতি-সেক্রেটারি নিজস্ব লোকদের নেতা বানানোর জন্য এবং সে কমিটিকে টিকিয়ে রাখার জন্য তাদের অনুগতদের দিয়ে কমিটি করেছে বলে অভিযোগ করেন তিনি। এ কমিটি আমরা মানি না জানিয়ে তাসবিরুল বলেন আমরা গত ১৭ বছর শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের জীবনের সবকিছু দিয়ে আন্দোলন করেছি। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। আমরা এই অবৈধ কমিটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 

বিগত দিনে যারা আন্দোলন সংগ্রাম করেছেন, তাদের দিয়ে আচিরেই কমিটি দিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদকে অনুরোধ করেন তারা। ঢাকা কলেজ ছাত্রদলকে সঠিক মূল্যায়ন না করলে সঙ্গে শরীরে যতক্ষণ পর্যন্ত রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত ন্যায্যতা ফিরে পাওয়ার আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি  দেন পদবঞ্চিতরা।

নাম প্রকাশে অনিচ্ছুক তিতুমীর কলেজ ছাত্রদল, কবি নজরুল ছাত্রদল, বাংলা কলেজ ছাত্রদল এবং তেজগাঁও কলেজ ছাত্রদলসহ ঢাকা মহানগর ছাত্রদলের পদবঞ্চিত নেতৃবৃন্দ কমিটির সমালোচনা করে বিগত দিনে যারা আন্দোলনে রাজপথে ছিলো অচিরেই তাদের দিয়ে কমিটি দেয়ার দাবি জানান।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আসিফ মাহমুদের সঙ্গে মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ
আসিফ মাহমুদের সঙ্গে মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
বিএনপিতে যোগ দিলেন মেঘনা আলম
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই