• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

এবার মাশরাফিকে নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ৩ অক্টোবর ২০২৫, ০৮:৩৪ পি.এম.
ছবি: সংগৃহীত

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সম্প্রতি মাশরাফি বিন মুর্তজার প্রসঙ্গে মন্তব্য করেছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, মাশরাফি আমাদের আইডল ছিলেন। কিন্তু শুধুমাত্র রাজনৈতিক কারণে তাকে যে পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে, তা ভবিষ্যতের খেলোয়াড়দের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে।

আসিফ বলেন, কোনো চলমান খেলোয়াড়ের রাজনীতিতে জড়িত হওয়া উচিত নয়। তিনি আরও যোগ করেন, বিগত ফ্যাসিবাদী সরকারের সময় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলতে কোনো বিষয় ছিল না। নীতিনির্ধারকরা রাজনীতিতে জড়িত থাকতেন, খেলোয়াড়রাও। এটা পৃথিবীর কোথাও হয়তো দেখা যায় না, শুধু বাংলাদেশে সম্ভব।

আসিফ জানান, গত বছর সাকিব তাকে জানিয়েছিলেন, তাকে ‘জোর করে’ মনোনয়ন দেওয়া হয়েছে আওয়ামী লীগের। কিছু বোর্ড কর্মকর্তা চাইছিলেন, সাকিব স্পষ্টভাবে জানাক যে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত নন। তবে সাকিব শেখ হাসিনাকে সমর্থন দেয়ার পর সেই প্রক্রিয়া বন্ধ হয়ে যায়।

আসিফ বলেন, ভালো পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা নষ্ট হয়েছে এবং জনগণের মধ্যে তিনি ধিকৃত হয়েছেন। সার্বিক দিক থেকে মনে হয়েছে, সাকিব আল হাসানের বাংলাদেশ দলে খেলা উচিত নয়।

এছাড়া, সাকিবের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা চলমান। এ প্রসঙ্গে আসিফ মন্তব্য করেন, আপনি যদি ফৌজদারি মামলার আসামী হন, আমার এখতিয়ার নেই বলে বলার যে আপনি খেলতে আসবেন বা যাবেন। এটা আমার দায়িত্বও নয়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল