• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চ্যাম্পিয়নস ট্রফির সূচি ঘোষণা

   ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:১০ পি.এম.

স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়নস ট্রফির আসন্ন আসরের জন্য সূচি ঘোষণা করেছে আইসিসি। আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি করাচিতে আসরের উদ্বোধনী ম্যাচ, আর ৯ মার্চ ফাইনালের মধ্যদিয়ে পর্দা নামবে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) চ্যাম্পিয়নস ট্রফির নবম আসরের সূচি ঘোষণা করেছে ক্রিকেটে সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। যেখানে ৮ দলের এই আসরে মোট ১৫টি ম্যাচ আয়োজন হবে। হাইব্রিড মডেলের এই টুর্নামেন্টের ম্যাচগুলো পাকিস্তানের বিভিন্ন ভেন্যু ও দুবাইতে অনুষ্ঠিত হবে।

পাকিস্তানের মাটিতে রাওয়ালপিন্ডি, লাহোর ও করাচিতে ম্যাচগুলো গড়াবে। এই প্রতিটি ভেন্যুতেই গ্রুপ পর্বের ৩টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। আর লাহোর দ্বিতীয় সেমিফাইনাল হবে। লাহোর ফাইনালও আয়োজন করবে। তবে ভারত ফাইনালে উঠলে দুবাইতে হবে ম্যাচটি। দুটি সেমি ও ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।

১৯ ফেব্রুয়ারি উদ্বোধনী ম্যাচে ‘এ’ গ্রুপে করাচিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। আর দুবাই পর্বে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত।

‘বি’ গ্রুপে ২১ ফেব্রুয়ারি করাচিতে প্রথম ম্যাচ খেলবে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা।

গ্রুপ

‘এ’-পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড, বাংলাদেশ।

‘বি’-দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ইংল্যান্ড।

বাংলাদেশের ম্যাচ

২০ ফেব্রুয়ারি: বনাম ভারত, দুবাই

২৪ ফেব্রুয়ারি: বনাম নিউজিল্যান্ড, রাওয়ালপিন্ডি

২৭ ফেব্রুয়ারি: বনাম পাকিস্তান, রাওয়ালপিন্ডি

৪ মার্চ: প্রথম সেমিফাইনাল, দুবাই

৫ মার্চ: দ্বিতীয় সেমিফাইনাল, লাহোর

৯ মার্চ: ফাইনাল, লাহোর ( ভারত ফাইনালে উঠলে দুবাইতে)

১০ মার্চ: ফাইনালের রিজার্ভ ডে

# প্রতিটি ম্যাচই দিবা-রাত্রির।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
'মেসি তো আর্জেন্টিনারও সেরা খেলোয়াড় নন'
'মেসি তো আর্জেন্টিনারও সেরা খেলোয়াড় নন'
জুনে বাংলাদেশ সফর, সূচি প্রকাশ করল অস্ট্রেলিয়া
জুনে বাংলাদেশ সফর, সূচি প্রকাশ করল অস্ট্রেলিয়া
এবার হাতাহাতিতে জড়ালেন রিয়ালের চুয়ামেনি ও ভালভার্দে
এবার হাতাহাতিতে জড়ালেন রিয়ালের চুয়ামেনি ও ভালভার্দে