• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

১০০ আসনে আনারস প্রতীকে প্রার্থী দেবে লেবার পার্টি

নিজস্ব প্রতিবেদক    ৩ অক্টোবর ২০২৫, ০৩:০৮ পি.এম.
লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান। ছবি: ভিওডি বাংলা

শীঘ্রই ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশ লেবার পার্টি ১০০ আসনে আনারস প্রতীকে প্রতিদন্ধীতার জন্য প্রাথমিক তালিকা ঘোষনা করবে মন্তব্য করে লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, লেবার পার্টি আওয়ামী ফ্যাসিবাদ ও আধিপত্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে জন্মলগ্ন থেকে রাজপথে লড়াই সংগ্রাম করছে। ২০২৬ সালের নির্বাচনে লেবার পার্টির একাধিক সদস্যকে জাতীয় সংসদে পাঠাতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। আগামী ২৪ অক্টোর ঢাকায় লেবার পার্টির বিশেষ কাউন্সিল অনুষ্ঠিত হবে।

শুক্রবার (০৩ অক্টোবর ) বেলা ১১টায় নয়াপল্টন দলীয় কার্যালয়ে বাংলাদেশ লেবার পার্টির জাতীয় নির্বাহী কমিটির জরুরী সভা শেষে প্রেস ব্রিফিংয়ে লেবার পার্টির চেয়ারম্যান একথা বলেন।

লেবার পার্টির নিবন্ধন প্রাপ্তীতে দলীয় নেতা-কর্মী ও শুভনুধ্যায়ীদের আন্তরিক কৃতজ্ঞা জানিয়ে ডাঃ ইরান বলেন, আমরা আনারস মার্কা নিয়ে টেকনাফ থেকে তেতুলিয়া খাই খাই রাজনীতি ও লুটপাটের বিরুদ্ধে গনজাগরন তৈরিতে কাজ করবো। লেবার পার্টি বিগত ১৭ বছরে ফ্যাসিবাদ ও জুলাই গণআন্দোলনের সম্মুখ সাড়ির রাজনৈতিক দল। আমরা ২০০৭ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন জোটে ছিলাম। পরে যুগপৎ আন্দোলনের শরিক হিসাবে কাজ করছি। বর্তমানে লেবার পার্টি কোন জোটে না থাকলেও সমমনা শক্তি হিসাবে বিএনপির সাথে সার্বক্ষনিক যোগাযোগ রয়েছে। আমরা প্রাথমিক ভাবে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদার করে প্রার্থী ঘোষনা করবো। কোন জোট বা সমন্বয় হলে লেবার পার্টির নির্বাহী কমিটি পরবর্তী সিদ্ধান্ত গ্রহন করবে। 

সভায় বিগত সময়ে লেবার পার্টির সাংগঠনিক কারনে বহিস্কতৃদের সাধারন ক্ষমতা ঘোষনা করা হয়েছে, তাদের আলোচনার ভিত্তিতে পদায়ন করা হবে। লেবার পার্টির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গঠনতন্ত্র সংশোধনের কারনে বিশেষ কাউন্সিল অধিবেশন একত্রে ২৪ অক্টোবর ২০২৫ শুক্রবার ঢাকায় অনুষ্ঠিত হবে।
  
সভায় উপস্থিত ছিলেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, এডভোকেট জোহরা খাতুন জুইঁ, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম-মহাসচিব আবদুর রহমান খোকন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল ইসলাম সজিব, মোহেব্বুল্লাহ আল মাহাদী, মহিলা সম্পাদক নাসিমা নাজনিন সরকার, দফতর সম্পাদক মোঃ মিরাজ খান, প্রচার সম্পাদক মনির হোসেন খান, কেন্দ্রীয় সদস্য জাহিদুল ইসলাম জাহিদ, সৈয়দ মোঃ মিলন, শামিম আহমেদ, মোঃ মাসুদ আলম পাটোয়ারী, নাজমুল ইসলাম মামুন প্রমুখ।

ভিওডি/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড